ডেস্ক রিপোট:যুক্তরাষ্ট্রের একটি বাড়ি থেকে সাতজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওকমুলগি কাউন্টি শেরিফ সোমবার (১ মে) বিকেলে ওকলাহোমা সিটির কাছে একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ সাতজনের মধ্যে আইভি ওয়েবস্টার (১৪) ও ব্রিটানি ব্রুয়ারের (১৬) মরদেহ রয়েছে। জেসি ম্যাকফ্যাডেন নামের এক নিবন্ধিত যৌন অপরাধীর মৃতদেহও সেখানে পাওয়া গেছে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা জানাতে পারেনি পুলিশ।
স্থানীয় কর্মকর্তারা বাকি চারজনের মরদেহ প্রকাশ্যে শনাক্ত করতে পারেননি। তবে ওকলাহোমার ওয়েস্টভিলের ৫৯ বছর বয়সী জ্যানেট মায়ো এপি নিউজকে জানান, নিহতরা হলেন তার মেয়ে হলি গেস (৩৫), তার নাতি রাইলি এলিজাবেথ অ্যালেন (১৭), মাইকেল জেমস মায়ো (১৫) ও টিফানি ডোরে গুস (১৩)।
কাউন্টি সোমবার সতর্কতা জারি করেছে যে দুই কিশোর নিখোঁজ রয়েছে। পরে মরদেহ উদ্ধারের পর ওই সতর্কতা বাতিল করা হয়।

নিজস্ব প্রতিবেদক 























