2:00 am, Tuesday, 9 June 2026

রাজধানীতে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

ডেস্ক রিপোর্ট :: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকার চালক বুলবুল আহমেদকে (৩৮) আটক করেছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

নিহতরা হলেন অটোরিকশার চালক তৈবুর আলী (৬৫) ও যাত্রী তাইফুর রহমান রাতুল (২৮)।

আজ বৃহস্পতিবার (৫ মে) সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক প্রথমে তৈবুর আলী ও পরে তাইফুর রহমান রাতুলকে মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের সিঙ্গার শোরুম মোড়ে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। তাদের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল মর্গে আছে। এ ঘটনায় প্রাইভেটকার চালক বুলবুল আহমেদ আমাদের হেফাজতে আছে ও মামলা প্রক্রিয়াধীন।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার রবিরবাজার স্বাস্থ্যকেন্দ্রের পাশে ময়লার ভাগাড়- বাড়ছে স্বাস্থ্যেরঝুঁকি

রাজধানীতে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

Update Time : 08:21:38 am, Thursday, 5 May 2022