9:05 am, Wednesday, 11 November 2026

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

ডেস্ক রিপোর্ট : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, এ সময় গ্রেফতারদের কাছ থেকে ৬ হাজার ৬৮৫ পিস ইয়াবা, নয় কেজি ৫২৫ গ্রাম গাঁজা, দুই লিটার দেশি মদ, ৬১টি নেশাজাতীয় ইনজেকশন ও ২০২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা দায়ের করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মিশরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭, আহত ১১২

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

Update Time : 09:20:03 am, Thursday, 30 December 2021