12:26 am, Friday, 22 May 2026

বড়লেখায় খোলা সরিষার তেল বোতলজাত করে বিক্রি, লাখ টাকা জরিমানা

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় গুণগতমান নিশ্চিত ছাড়াই মিথ্যা তথ্য সম্বলিত বিজ্ঞাপন দিয়ে খোলা (এমপি) সরিষার তেল বোতলজাত করে বিক্রির অভিযোগে প্রীতম ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বেলা দুইটায় পৌরসভার বারইগ্রাম এলাকায় এই অভিযান চালানো হয়েছে। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রীতম ফুড প্রোডাক্টস দীর্ঘদিন ধরে গুণগতমান নিশ্চিত ছাড়াই মিথ্যা তথ্য সম্বলিত বিজ্ঞাপন দিয়ে খোলা (এমপি) সরিষার তেল বোতলজাত করে বিক্রি করছিল। খবর পেয়ে বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বেলা দুইটায় সেখানে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানে তিনি দেখতে পান গুণগতমান নিশ্চিত ছাড়াই খোলা সরিষার তেল বোতলজাত করা হচ্ছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় প্রীতম ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

বড়লেখায় খোলা সরিষার তেল বোতলজাত করে বিক্রি, লাখ টাকা জরিমানা

Update Time : 12:49:54 pm, Thursday, 3 November 2022