3:02 pm, Sunday, 20 September 2026

রিয়াদে হুতিদের হামলা প্রতিহতের দাবি সৌদি জোটের

আন্তর্জাতিক ডেস্ক :: ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রিয়াদকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। সেটি প্রতিহত করে আকাশেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

জোট বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক্সে লিখেছেন, হুতিরা বিশা, তায়েফ, ফারাসান এবং ইয়ানবুতেও বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছিল।

তিনি আরও যোগ করেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

সৌদি আরব একটি আকাশপথের হুমকির বিষয়ে সতর্কবার্তা জারি করেছিল এবং গত শুক্রবার রাতে দেশজুড়ে একগুচ্ছ জরুরি সতর্কতা জারি করে।

শনিবার রিয়াদে কমপক্ষে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিমানবন্দরের নিকটবর্তী বাসিন্দারা জানিয়েছেন, তারা সকালের দিকে আকাশে কালো ধোঁয়ার একটি বড় কুণ্ডলী দেখতে পেয়েছেন। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এতে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
ইয়েমেনের হুতিদের সঙ্গে লড়াইয়ের তীব্রতা জুলাই মাসে শুরু হওয়ার পর থেকে রিয়াদে এই প্রথম কোনো বিমান হামলার সতর্কতা জারি করা হয়।

সৌদি মুখপাত্র বলেছেন, হুতিরা রাজধানী রিয়াদের বেসামরিক নাগরিক এবং অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার চেষ্টা বাড়িয়ে দিচ্ছে। তিনি আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী হুতিদের প্রতিহত করতে ‘উপযুক্ত’ ব্যবস্থা নেওয়ার অধিকার জোট কমান্ডের রয়েছে বলেও উল্লেখ করেছেন।

এর আগে শনিবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এক বিবৃতিতে জানিয়েছে, তারা রিয়াদের পাশাপাশি পশ্চিম উপকূলীয় শহর ইয়ানবুতে অবস্থিত আরামকোর একটি তেল স্থাপনা এবং বেশ কিছু ‘সংবেদনশীল’ স্থানে হামলা চালিয়েছে। বিবৃতিটি প্রকাশ করেছেন হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

সারি বলেন, হুতিরা ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন দিয়ে সৌদি আরবে হামলা চালিয়েছে।

সূত্র: আল জাজিরা

Tag :
About Author Information

Sirajul Islam

রিয়াদে হুতিদের হামলা প্রতিহতের দাবি সৌদি জোটের

Update Time : 08:03:18 am, Sunday, 20 September 2026