4:04 am, Wednesday, 22 April 2026

রেলে আগুন দেয়া কোনো রাজনীতি হতে পারে না : ড. কামাল

ডেস্ক রিপোর্ট::রেলে আগুন দেওয়ার ঘটনা কোনো রাজনীতি হতে পারে না বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীতে ট্রেনে আগুনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন শেষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, রাজনীতি মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, মানুষ মারার জন্য নয়। আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। কেউ যদি অন্তর্ঘাতমূলক বা নাশকতামূলক কাজ করতে চায় তাহলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং আমাদের জনগণকে নৃশংস হত্যাকাণ্ড থেকে রক্ষা করতে হবে।

ড. কামাল বলেন. উদ্দেশ্যমূলকভাবে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানো মানবাধিকারের চরম লঙ্ঘন। নিরীহ ব্যক্তিদের আগুনে পুড়িয়ে হত্যা জঘন্য অপরাধ। এ ধরনের উদ্দেশ্যমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করতে সকলকে সচেতন থাকতে হবে। সহিংস ঘটনায় দ্রুত নাশকতাকারীদের শনাক্ত এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

‘নিরাপরাধ জনগণকে হত্যা করে এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করে এমন জনবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ করতে হবে’, যোগ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য জনাব মো. সেলিম রেজা, সচিব (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল আলম এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব কাজী আরফান আশিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

রেলে আগুন দেয়া কোনো রাজনীতি হতে পারে না : ড. কামাল

Update Time : 01:37:46 pm, Tuesday, 19 December 2023