ডেস্ক রিপোর্ট : ইতালির রাজধানী রোমের একটি ক্যাফেতে বন্দুক হামলায় তিন নারী নিহত হয়েছেন। যাদের মধ্যে দেশটির নতুন প্রধানমন্ত্রীর এক বন্ধুও রয়েছে।
গোলাগুলিতে আরও চারজন আহত হয়েছেন, তাদের মধ্যে অন্তত একজন গুরুতর আহত হয়েছেন। খবর বিসিসির।
খবরে বলা হয়েছে, রোমের ফিদেনে জেলার একটি ক্যাফেতে একজন বন্দুক বের করে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
রোমের মেয়র রবার্তো গুয়ালটিয়েরি এই হত্যাকাণ্ডকে ‘সহিংসতার গুরুতর পর্ব’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, হামলার ঘটনায় সোমবার জরুরি বৈঠকে বসবেন বলে জানান তিনি।
হামলার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। কমিটির কিছু বোর্ডের সঙ্গে তার পূর্ববিরোধের ইতিহাস রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
কমিটির ভাইস-প্রেসিডেন্ট লুসিয়ানা সিওরবা ফিদেনে ওই ক্যাফেতে ছিলেন। তিনি বলেন, বন্দুকধারী গুলি ছোড়ার আগে ‘আমি তোমাদের সবাইকে মেরে ফেলব’ বলে চিৎকার করে ক্যাফেতে প্রবেশ করে। আহতদের মধ্যে দুই নারী ও দুইজন পুরুষ বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিহত নারীদের একজনকে তার বন্ধু নিকোলেটা গোলিসানো বলে জানিয়েছেন। নিহত অন্য দুই নারীর নাম এলিসাবেটা সিলেঞ্জি ও সাবিনা স্পের্যান্ডিও।
ফেসবুক একটি পোস্টে দেশটির প্রধানমন্ত্রী লিখেছেন, হত্যাকাণ্ডের ঘটনায় তিনি মিসেস গোলিসানোর পরিবারের প্রতি সমবেদনা জানান।
ইতালির প্রধানমন্ত্রী লিখেছেন, ‘নিকোলেটা ছিলেন একজন প্রতিরক্ষামূলক মা, একজন আন্তরিক এবং বিচক্ষণ বন্ধু, একজন মহিলা একই সঙ্গে শক্তিশালী এবং ভঙ্গুর। সর্বোপরি তিনি একজন পেশাদার ছিলেন যার মধ্যে সাধারণ দায়িত্ববোধ ছিল… নিকোলেটা আমার বন্ধু ছিল।’

নিজস্ব প্রতিবেদক 



























