10:11 pm, Friday, 29 May 2026

লক্ষ্ণৌকে হেসেখেলেই হারালো কলকাতা

ডেস্ক রিপোর্ট ::ইডেন গার্ডেন্সে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে হেসেখেলেই হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। রোববার (১৪ এপ্রিল) নিজেদের মাঠে টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া কলকাতা ১৬১ রানেই থামিয়ে দেয় লক্ষ্ণৌকে। সেই সংগ্রহ ২৬ বল বাকি রেখে মাত্র ২ উইকেট হারিয়ে তুলে ফেলে কলকাতা।

ইডেন গার্ডেন্সে কলকাতার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মিচেল স্টার্ক। ৪ ওভার বল করে খরুচে বোলিং করা মিচেল স্টার্ক ২৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ১ টি করে উইকেট শিকার করেছেন আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। লক্ষ্ণৌর হয়ে নিকোলাস পুরান সর্বোচ্চ ৩২ বলে ৪৫ রান করেন।

অন্যদিকে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ফিল সল্টের ৪৭ বলে ৮৯ রানের মারকুটে ইনিংসের কারণে নির্ধারিত ২০ ওভারের আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা।

৪৭ বলে ৮৯ রান করে ম্যাচসেরার পুরস্কার তুলে নেন কলকাতার ফিল সল্ট।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার-অপরাধের ঝুঁকিতে শহর, ধ্বংসের পথে কিশোর-যুব সমাজ (পর্ব-১)

লক্ষ্ণৌকে হেসেখেলেই হারালো কলকাতা

Update Time : 10:19:44 am, Monday, 15 April 2024