7:21 am, Friday, 17 April 2026

লিমান শহর থেকে রুশ বাহিনীকে তাড়াল ইউক্রেনীয় বাহিনী

ডেস্ক রিপোর্ট : ভ্লাদিমির পুতিন ইউক্রেনের চার অঞ্চলকে রুশ ফেডারেশনে যুক্ত করার চুক্তিতে সই করার এক দিন পর দোনেৎস্কের প্রধান শহর লিমানের নিয়ন্ত্রণ হারিয়েছে রাশিয়া।

শনিবার শহরটির নিয়ন্ত্রণ নেয় ইউক্রেনের বাহিনী।

শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের খেরসন, জাপোরিঝঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের প্রায় ৯০ হাজার বর্গকিলোমিটার এলাকা রুশ ফেডারেশনে যুক্ত করতে চুক্তিতে সই করেন।

ওই সময় তিনি বলেছিলেন, এ চার অঞ্চলের বাসিন্দারা আজীবনের জন্য রাশিয়ার নাগরিক হয়ে গেল।

পুতিনের ঘোষণার দিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে তারা যুদ্ধ চালিয়ে যাবেন।

লিমান শহর পুনরুদ্ধারের মাধ্যমে তারা সেই ইঙ্গিত দিলেন। লিমান শহরে রাশিয়ার প্রায় সাড়ে ৫ হাজার সেনা ছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও লিমান শহর থেকে সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

লিমান শহর থেকে রুশ বাহিনীকে তাড়াল ইউক্রেনীয় বাহিনী

Update Time : 08:50:58 am, Sunday, 2 October 2022