10:16 pm, Saturday, 11 July 2026

বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বিএনপির বৃহত্তম তামাশা : কাদের

ডেস্ক রিপোর্ট :: বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বৃহত্তম তামাশা করে বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (২ জুন) সকালে রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি জনগণের কাছে যাওয়ার কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না। তারা এখন সময় ক্ষেপণের জন্য নিজ বলয়ে সংলাপ করছে। বিএনপির নেতায় নেতায় সংলাপ জনগণ এর আগেও দেখেছে। কিন্তু জনগণ পর্বতের মুষিক প্রসব ছাড়া আর কিছুই দেখেনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি দিন-রাত সরকারের অন্ধ সমালোচনা আর বিরামহীন মিথ্যাচার এবং বিষোদগার করে চলেছে। এখন তারা বলছেন, আমার ভাষা নাকি রাজনীতির ভাষা নয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাল্টা প্রশ্ন রেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বাক-সংযমী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমরা সব সময় রাজনৈতিক ভাষায় কথা বলি। আমাদের ভাষায় কোনো আপত্তিকর বক্তব্য আসে না। এমন শিক্ষা আওয়ামী লীগের নেতাকর্মীরা পায়নি। অন্যদিকে বিএনপি ও তাদের কর্মীরা রাস্তার ভাষায় কথা বলে।

বিএনপি নেতারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্মানের সঙ্গে উচ্চারণ করেন না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা স্লোগান দেয়, ‘৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’- এর চেয়ে অশ্রাব্য ভাষা আর কী হতে পারে! প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়,- এটা কি কখনো মেনে নেওয়া যায়? এর চেয়ে আর নোংরা ভাষা কী হতে পারে?

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, আগে নিজেরা সংযত ভাষায় কথা বলুন, তারপর আমাদের বলুন। জনগণ মনে করে, আগুন সন্ত্রাস, দুর্নীতি আর লুটপাট যাদের রাজনীতি, তাদের ভাষা-মাধুর্যের চেয়ে ভাষা চাতুরতাই বেশি প্রিয় হবে। এটাই স্বাভাবিক।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে বন্যা দূর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বিএনপির বৃহত্তম তামাশা : কাদের

Update Time : 09:45:46 am, Thursday, 2 June 2022