9:48 pm, Saturday, 11 July 2026

সুইজারল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার একাদশে আসতে পারে দুই পরিবর্তন

ডেস্ক রিপোর্ট :: সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের আগে একাদশে দুটি পরিবর্তন আনতে পারেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

বাংলাদেশ সময় শনিবার কানসাস সিটির স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসবেন তিনি।

সেখানে একাদশ নিয়ে বিস্তারিত জানা যাবে। তার আগে আর্জেন্টিনা গণমাধ্যম জানিয়েছে একাদশে দুই পরিবর্তনের সম্ভাবনার কথা।

আগের ম্যাচগুলোর তুলনায় এবার কিছুটা ভিন্ন সময়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন স্কালোনি। আর্জেন্টিনার শেষ অনুশীলন সেশন শেষ হওয়ার পরই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন তিনি।

ধারণা করা হচ্ছে, এই অনুশীলনেই সুইজারল্যান্ড ম্যাচের জন্য চূড়ান্ত একাদশ নির্ধারণ করবেন আর্জেন্টাইন কোচ।
মিশরের বিপক্ষে শেষ ষোলোর নাটকীয় জয়ের ম্যাচে যে দলটি খেলেছিল, তার মূল কাঠামো অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি।

তবে দুটি জায়গায় পরিবর্তন দেখা যেতে পারে। ডানপ্রান্তের রক্ষণভাগে নাহুয়েল মোলিনার পরিবর্তে সুযোগ পেতে পারেন গঞ্জালো মন্তিয়েল।

অন্যদিকে জুলিয়ান আলভারেজের জায়গায় শুরুর একাদশে ফিরতে পারেন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে বন্যা দূর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

সুইজারল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার একাদশে আসতে পারে দুই পরিবর্তন

Update Time : 07:39:04 am, Saturday, 11 July 2026