6:31 pm, Saturday, 7 November 2026

শিক্ষাসফরের বাস দুর্ঘটনায় ২ জন নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: : সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে মাদ্রাসার শিক্ষাসফরের একটি বাস। এতে এক শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন।

আহত হয়েছেন ২৫ জন। বাসটিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ছিলেন।

শনিবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রেলবিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) ও মো. ইসরাফিল (৫৬)।

এদিকে আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- কুমিল্লার বুড়িচংয়ের শাহ জালাল (৬২), তাঁর স্ত্রী পারভিন আক্তার (৫১), নোহা আক্তার (১৫), নিহা (১৫), আলাউদ্দিন (৩২) ও খাদিজা (৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা তিসা পরিবহনের বাসটি কেরানীহাট এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের একটি গভীর ডোবায় পড়ে যায়। বাসটিতে ওই মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা ছিলেন। তাঁরা বার্ষিক শিক্ষাসফরের অংশ হিসেবে কক্সবাজার যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দোহাজারী হাইওয়ে থানা পুলিশ, সাতকানিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে কেরানীহাট এলাকার বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধারকাজ চালান। এ ঘটনায় দুজন নিহত ও যাত্রীরা আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, সাতকানিয়ার কেরানীহাট এলাকায় বাস দুর্ঘটনায় আহত ছয়জনকে চমেক হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসক তাদের হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি দিয়েছেন। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে। এছাড়া নাদিরা আফরোজ মেঘলা নামের একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার আলী আমজদ স্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

শিক্ষাসফরের বাস দুর্ঘটনায় ২ জন নিহত

Update Time : 07:29:04 am, Saturday, 7 November 2026