1:45 am, Saturday, 7 November 2026

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকছেন জায়েদ খানই

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি) সাধারণ সম্পাদক পদ নিয়ে চিত্রনায়িকা নিপুণ আক্তারের আপিল অবৈধ ঘোষণা করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানই থাকছেন।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ বুধবার (২ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে চলমান রুল শুনানিতে অংশ নিতে সকালে হাইকোর্টে আসেন চিত্রনায়িকা নিপুণ আক্তার ও জায়েদ খান।

গত ১৪ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থাও বহাল রাখা হয়। পাশাপাশি এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দেন আদালত।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকছেন জায়েদ খানই

Update Time : 08:38:24 am, Wednesday, 2 March 2022