4:37 am, Wednesday, 11 November 2026

শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন আদৃত-কৌশাম্বী

ডেস্ক রিপোর্ট::আদৃত রায়ের সাথে কৌশাম্বী চক্রবর্তীর সম্পর্ক স্টুডিওপাড়ার ওপেন সিক্রেট। জি বাংলার ধারাবাহিক ‘মিঠাই’-এ আদৃতের দিদিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন কৌশাম্বী। কিন্তু বাস্তবে তাদের সম্পর্কের সমীকরণ বদলে গিয়েছিল। আদৃতের সাথে কৌশাম্বীর সম্পর্কের জেরে তাঁদের বারবার ট্রোল করা হয়েছে। আদৃত ট্রোলের জবাব দিলেও চুপ করে থেকেছেন কৌশাম্বী। কিন্তু কখনও তাঁরা একে অপরের সাথে সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে অস্বীকারও করেননি। চলতি বছরের প্রথম দিকে আদৃত বিয়ের পিঁড়িতে বসার ইঙ্গিত দিয়েছিলেন। এবার হয়তো সেই ইঙ্গিত বাস্তবায়িত হতে পারে। আগামী বছর সাতপাকে বাঁধা পড়তে পারেন আদৃত ও কৌশাম্বী।

বর্তমানে জি বাংলার ধারাবাহিক ‘ফুলকি’-তে অভিনয় করছেন কৌশাম্বী। এই ধারাবাহিকের সেট থেকে আদৃত ও কৌশাম্বীর বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে স্টুডিওপাড়ায়। শোনা যাচ্ছে, আগামী বছরের জানুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন টেলিপাড়ার এই জুটি। বিয়ের শপিং শুরু করে দিয়েছেন দুই পরিবারের সদস্যরা। কিন্তু গুঞ্জনের সত্যতা জানতে আদৃতের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে। অপরদিকে তাঁর ঘনিষ্ঠ সূত্র এই বিয়ের গুঞ্জন সুনিশ্চিত করেছেন। এর আগে সুপ্রিয়া মন্ডলেরর সাথে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন আদৃত। সুপ্রিয়াও ইন্ডাস্ট্রির সাথে যুক্ত

আদৃতের সাথে তাঁকে বিভিন্ন পার্টিতেও দেখা যেত। এমনকি সুপ্রিয়ার সাথে আদৃতের বাগদান হয়েছে বলেও শোনা গিয়েছিল। তবে নির্ধারিত বিয়ের তারিখের কয়েকদিন আগে ভেঙে যায় এই সম্পর্ক। এরপরেই আদৃতের সাথে কৌশাম্বীর সম্পর্কের সূত্রপাত। ‘মিঠাই’-এ আদৃতের বিপরীতে অভিনয় করছিলেন সৌমিতৃষা কুন্ডু। তার সাথে আদৃতের অনস্ক্রিন রসায়ন দর্শকদের পছন্দ হওয়ার কারণে অনেকেই মনে করতে শুরু করেন, ‘মিঠাই’-এর মেকআপ রুমে ত্রিকোণ প্রেমের সম্পর্ক শুরু হয়েছে। কিন্তু তা নেহাতই গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন সৌমিতৃষা।

‘মিঠাই’-এর পর এখনও অবধি আর কোনও ধারাবাহিকে দেখা মেলেনি আদৃতের। তবে ‘পাগল প্রেমী’ নামে একটি ফিল্মের মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মিশরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭, আহত ১১২

শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন আদৃত-কৌশাম্বী

Update Time : 09:24:47 am, Saturday, 30 December 2023