11:13 pm, Thursday, 21 May 2026

শেখ হাসিনা দুবাই গেছেন কি না নিশ্চিত নই: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতেও এ বিষয়ে খোঁজ করেছি।
কনফারমেশন কেউ দিতে পারেনি।

মঙ্গলবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তথ্য জানান।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছেড়ে দুবাইয়ে গেছেন কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতেও এ বিষয়ে খোঁজ করেছি। কনফারমেশন কেউ দিতে পারেনি। মিডিয়ায় আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি, যে আমিরাতের আজমানে গেছেন। তবে আমরা রি কনফার্ম হতে পারিনি।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা ট্রাভেল পাস নিয়ে অন্য দেশে পালিয়ে যাচ্ছেন। তাদের ফিরিয়ে আনা হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, পাসপোর্টের মেয়াদ শেষ হলে বাংলাদেশে ফেরার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হয়ে থাকে। এটা অন্য কোনো দেশে যাওয়ার জন্য নয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে শেখ হাসিনাকে ভারত অন্য দেশে পাঠালো কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, সেটা যুক্তরাষ্ট্রকেই জিজ্ঞাসা করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

শেখ হাসিনা দুবাই গেছেন কি না নিশ্চিত নই: পররাষ্ট্র উপদেষ্টা

Update Time : 08:41:53 am, Tuesday, 8 October 2024