4:39 am, Wednesday, 22 April 2026

শ্যামেরকোনা গ্রামের রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে দুইশ পরিবার

বিশ্বজিৎ কর : মৌলভীবাজার সদর উপজেলার ৭ নং চাঁদনীঘাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শ্যামেরকোনা ও বাগেরঘর  গ্রামের প্রধান যাতায়াতের  রাস্তা এ যাবৎ পর্যন্ত পাকা করা হয়নি। ফলে বন্যায় ও বৃষ্টিতে এ গ্রামের রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

শ্যামেরকোনা ও বাগেরঘর গ্রামের প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস এখানে। এলাকাবাসীর পক্ষ থেকে বারবার ইউনিয়ন ,উপজেলা ও এমপি বরাবর  লিখিত দরখাস্ত দিয়েও কোন লাভ হয়নি।

দরখাস্ত দিতে গেলে তাদের ভাগ্যে মিলে শুধু প্রতিশ্রুতি। ওই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল  কলেজ ও বিভিন্ন পেশার প্রায় সহশ্রাধিক মানুষেরা চলাচল করে। রাস্তাটি দ্রুত পাকা করনের জন্য সরকারের সু-দৃষ্টি কামনা করেন এলাকাবাসীরা।

স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, এমন রাস্তা দিয়ে কি ভাবে আমরা হেঁটে চলাচল করবো। একটু বৃষ্টি হলেই হাঁটু পানি কাঁদা আর যেখানে সেখানে গর্তের সৃষ্টি হয়। শহরে আসতে  গেলে পায়ের জুতা হাতে নিয়ে যেতে হয়। আমরা এ কষ্ট থেকে রেহাই পতে চাই।

একই গ্রামের দু’জন বৃদ্ধ ব্যক্তি জানান, আমরা মূলত দু’পায়ে চলাফেরা করতে পারি না। এই রাস্তা দিয়ে কোনো গাড়ি না আসতে পাড়ায়  বিশেষ করে কেও অসুস্থ হলে তাদেকে নিয়ে হাসপাতালে যেতে  অনেক দূর্ভোগে পড়তে হয়। যা আমাদের জন্য অনেক কষ্টের ।তাই আমাদের দাবী ও এলাকাবাসীর প্রাণের দাবী ওই রাস্তা যেন দ্রুত সংস্কার হয়।  তাই এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের  প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিশেষ অনুরোধ করছি।

চাঁদনীঘাট ইউপি চেয়ারম্যান আক্তার উদ্দিন বলেন, রাস্তার ব্যাপারে লিখিত দরখাস্ত পেয়েছি। বরাদ্দের অভাবে এখন পর্যন্ত রাস্তাটি পাকা করণ করা সম্ভব হয়নি। ধারাবাহিক ভাবে বিভিন্ন রাস্তার কাজ চলছে। আগামী দুই ,তিন বছরের মধ্যে রাস্তাটি পাকা করন করার জন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

শ্যামেরকোনা গ্রামের রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে দুইশ পরিবার

Update Time : 07:47:50 am, Saturday, 27 July 2024