শ্রীমঙ্গল প্রতিনিধি: উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের সাবেক সভাপতি আবু জাফর মোহাম্মদ খালেদ ও বর্তমান সদস্য ডা: পুষ্পিতা খাসস্তগীর এর মমতাময়ী মাতার মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধা ৭টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের উদ্যোগে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গলের সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, মরহুমের ছোট ভাই সুলতান মোহাম্মদ ইদ্রিস লেদু, জামাতা মো: শাহজাহান উদ্দিন আহমেদ, দুপ্রকের সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুর রউফ তালুকদার, সহসভাপতি জয়শ্রী চৌধুরী শিখা, সদস্য সাংবাদিক মো: কাওছার ইকবাল ও সাংবাদিক মো: শামছুল ইসলাম শামীম প্রমুখ।
শোক সভায় মরহুমের একমাত্র ছেলে আবুল শাকিল মোহাম্মদ খালেদ, দৈনিক দিনকারে প্রতিনিধি মো: রুবেল আহমেদ, করতোয়ার প্রতিনিধি মো: নূর মোহাম্মদ সাগরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
বক্ততারা প্রয়াতের আবু জাফর মোহাম্মদ খালেদের প্রায় ৮২ বছর জীবনের পারিবারিক অবস্থান, কলেজের শিক্ষকতা, প্রবাসা, ব্যবসা, সাংগঠনিক ও সামাজিতসহ বর্ণাঢ্য বিভিন্ন স্মৃতি তুলে ধরেন।
9:46 pm, Friday, 29 May 2026
News Title :
শ্রীমঙ্গলে দুপ্রক সাবেক সভাপতির মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:13:17 pm, Saturday, 1 March 2025
- 191 Time View
Tag :
Popular Post























