9:10 pm, Thursday, 21 May 2026

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন

ডেস্ক রিপোর্ট :ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১।  তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।  শনিবার (২৮ জুন) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তি ছিল দাভাও অক্সিডেন্টাল প্রদেশের উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০১ কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পটি থেকে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। তবে সেগুলোর বেশিরভাগই তীব্রতা কম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় না।  এর আগে গত ২৪ জুনও দক্ষিণ ফিলিপাইনে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন

Update Time : 08:01:59 am, Saturday, 28 June 2025