9:56 pm, Thursday, 21 May 2026

সন্ত্রাস করলে আবারও বিএনপিকেই পালাতে হবে : কাদের

ডেস্ক রিপোর্ট ::ডেস্ক রিপোর্ট ::আন্দোলনের নামে সন্ত্রাস করলে বিএনপিকে আবারও পালাতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগের বিএনপিকে নিশ্চিহ্ন করার দরকার নেই। সরকারেরও দরকার নেই। গত ২৮ অক্টোবর বিএনপির নেতাকর্মীরা বক্তব্য দিয়েছে, আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। সেদিনও দেখলাম পল্টন ময়দান থেকে একে একে দৌড়াতে দৌড়াতে অলিগলি কোথায় দিয়ে যে পালিয়েছে, কেউ চিন্তাও করেনি।

সোমবার (১৩ মে) ধানমন্ডিতে দলটির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশে এসে কেউ বিএনপিকে মদদ দেবে সে পরিস্থিতি এখন নেই। মার্কিন প্রেসিডেন্টের কথা ইসরায়েলই শোনে না। আর যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার তারা কাকে ভয় পাবে? যারা বাংলাদেশে এসে দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে।

বিএনপি এবং তাদের শরিকদের আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবেলা করবে বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ পালানোর দল নয়, আন্দোলনের নামে আবার সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পলাতে হবে। বিএনপির নেতিবাচক রাজনীতিই তাদের নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট।

কাদের আরও বলেন, মার্কিন প্রেসিডেন্টের কথাই ইসরাইল শুনে না, আর যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার তারা কাকে ভয় পাবে? যারা বাংলাদেশে এসে দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। যদি তারা আবারও জ্বালাও-পোড়াও করে। তবে উদ্ভূত পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনের নামে সন্ত্রাস করলে বিএনপিকে আবারও পালাতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার কোনো রেকর্ড নেই। ২০০৭ সালে আর রাজনীতি করব না এই মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের মূল নেতা পালিয়ে আছে।

ওবায়দুল কাদের বলেন, ২৮ অক্টোবরও বক্তব্য দিয়েছিল আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। শেষ পর্যন্ত দেখলাম দৌড়াতে দৌড়াতে তারা পালিয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক গোলাপ, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

সন্ত্রাস করলে আবারও বিএনপিকেই পালাতে হবে : কাদের

Update Time : 07:10:46 am, Monday, 13 May 2024