11:15 pm, Tuesday, 16 June 2026

‘সবাই মেসিকে মাঠে দেখতে চায়’

ক্রীড়া ডেস্ক : ফিফা বিশ্বকাপ শুরুর আগে বড় স্বস্তির খবর পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের অধিনায়ক লিওনেল মেসি পুরোপুরি সুস্থ হয়ে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার জন্য প্রস্তুত বলে নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি।

বিশ্বকাপের প্রস্তুতি পর্বে মেসির হালকা হ্যামস্ট্রিং চোট নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। একই সঙ্গে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের আঙুলের চোট এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের গোড়ালির সমস্যাও আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ তৈরি করেছিল।

তবে স্কালোনি জানিয়েছেন, এসব সমস্যা এখন কাটিয়ে উঠেছেন তারা এবং দল প্রায় পূর্ণ শক্তিতেই আলজেরিয়ার বিপক্ষে নামতে যাচ্ছে।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘শান্ত থাকতে হবে, কারণ এটি ফুটবলের একটি ম্যাচ মাত্র।

আমরা আগের বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে জানি, প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও সবকিছু নির্ধারণ করে দেয় না।’
মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, ‘সবাই মেসিকে মাঠে দেখতে চায়।

তিনি শুধু আর্জেন্টাইনদের নয়, পুরো ফুটবল বিশ্বের মানুষকে আনন্দ দেন। আমাদের জন্য তিনি সবসময় অসাধারণ ছিলেন এবং এবারও হবেন। আমি তাকে খুব ভালো অবস্থায় দেখছি।’
মার্টিনেজ ও আলভারেজের অবস্থাও ভালো বলে জানান স্কালোনি।

তিনি বলেন, ‘এমিলিয়ানো প্রস্তুত আছে। আগের কয়েক দিনের মতো অনুশীলন চালিয়ে যেতে পারলে সে খেলবে। হুলিয়ানের গোড়ালির সমস্যা ছিল, তবে সেটা ভালো হয়েছে এবং সেও ম্যাচের জন্য প্রস্তুত।’

দলের একমাত্র পর্যবেক্ষণে থাকা খেলোয়াড় নিকোলাস তাগলিয়াফিকো। তবে তাকে নিয়েও বড় কোনো দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন আর্জেন্টাইন কোচ।

গ্রুপ ‘জে’র প্রথম ম্যাচে ১৭ জুন আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা সাতটি জয় নিয়ে বিশ্বকাপে আসা আলবিসেলেস্তেদের সামনে অবশ্য কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে আলজেরিয়া।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

শ্রীমঙ্গলে ৮বছরের শিশু ধ র্ষ ণ : ধ র্ষ ণ কারী আটক

‘সবাই মেসিকে মাঠে দেখতে চায়’

Update Time : 09:20:35 am, Tuesday, 16 June 2026