5:07 pm, Wednesday, 13 May 2026

সবার আগে কাতার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল জাপান

ডেস্ক রিপোর্ট : শুরু হয়েছে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের মাস। আর ১৫ দিন পরই কাতার লুসাইল স্টেডিয়ামে স্বাগতিক কাতার ও ইকুয়েডরের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপের ২২তম আসরের মহাযজ্ঞ। দীর্ঘ প্রায় একমাসের লড়াই শেষে লুসাইল স্টেডিয়ামেই একদলের হাতে সোনালী ট্রফি উঁচিয়ে ধরার মধ্যদিয়ে শেষ হবে এ মহাযজ্ঞ।

বিশ্বকাপের সে মহাযজ্ঞে নামার আগে স্কোয়াড গোছানো শুরু করেছে অংশগ্রহণকারী ৩২টি দেশ। ইতোমধ্যে অংশগ্রহণকারী দেশগুলো তাদের প্রাথমিক স্কোয়াডের তালিকায় ফিফা কাছে দিয়েছে। যদিও তা প্রকাশ করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এখান থেকে ঘোষিত হবে ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড। তবে সবার আগে সেই মহাযজ্ঞের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে সামুরাই ব্লু খ্যাত জাপান। সামুরাই যোদ্ধাদের জন্য বিখ্যাত জাপান। তাদের জাতীয় ফুটবল দলকেও তাই ‘সামুরাই ব্লু’ নামে ডাকা হয়।

গত বুধবার (২ নভেম্বর) ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন দেশটির কোচ মরিয়াসু হাজিমে। দল ঘোষণার পাশাপাশি বিশ্বকাপে কোয়াটার ফাইনাল খেলার লক্ষ্যের কথাও জানান সামুরাই ব্লু কোচ।

এশিয়ার দেশ জাপান টানা সপ্তমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে। ই গ্রুপে তাদের তিন প্রতিপক্ষ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, কোস্টারিকা এবং স্পেন। বলা চলে বেশ কঠিন গ্রুপেই পড়েছে জাপান।

রাশিয়া বিশ্বকাপের পর জাপান জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পান হাজিমে। এরপর গত চার বছরে তার অধীনে খেলেছে ১২২ জন ফুটবলার। তাদের মধ্যে থেকেই বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন ২৬ জন। তবে গত বিশ্বকাপে খেলা মাত্র সাত ফুটবলার যাচ্ছেন কাতারে। ফুলব্যাক নাগাতোমো ইয়ুতো এবং কাওয়াশিমা এইজি চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। তবে আক্রমণভাগে সুযোগ পাওয়া তিন ফুটবলারের কেউই এর আগে খেলেনি কোনো বিশ্বমঞ্চে।

বিশ্বকাপে অংশ নিতে আগামী ৯ নভেম্বর মধ্যপ্রাচ্যে পা রাখবে জাপান। বিশ্বকাপ অভিযান শুরুর আগে ১৭ নভেম্বর দুবাইয়ে কানাডার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে মিনামিনো-কুবোরা।

জাপানের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড
হেড কোচ: মরিয়াসু হাজিমে, সহকারি কোচ: ইয়ুকুচি আকিনুবু, সাইতু তোশিহিদে, উয়ুনু ইয়ুসাকু, ফিজিক্যাল কোচ: মাতসুমুতো রিয়োচি, গোলরক্ষক কোচ: সিমোদা তাকাশি, টেকনিক্যাল স্টাফ: নাকাশিতা মাসাকি, সাকাই কিয়োতাকা, সাটো তাকাহিরু।

গোলরক্ষক
শুইচি গোন্ডা (শিমিজু এস-পালস), ইজি কাওয়াশিমা (স্ট্রাসবার্গ), ড্যানিয়েল শ্মিট (সিন্ট-ট্রুইডেন)।

রক্ষণভাগ
ইউতো নাগাতোমো (এফসি টোকিও), মায়া ইয়োশিদা (শালকে), তাকেহিরো তোমিয়াসু (আর্সেনাল), হিরোকি সাকাই (উরাওয়া রেডস), ইউটা নাকায়ামা (হাডার্সফিল্ড টাউন), শোগো তানিগুচি (কাওয়াসাকি ফ্রন্টেল), কো ইতাকুরা (বরুশিয়া মোনসেনগ্লাডবাখ), মিকি ইয়ামানে (কাওয়াসাকি ফ্রন্টেল), হিরোকি ইতো (স্টুটগার্ট)।

মাঝমাঠ
ওয়াতারু এন্ডো (স্টুটগার্ট), হিডেমাসা মরিতা (স্পোর্টিং লিসবন), আও তানাকা (ফর্তুনা ডুসেলডর্ফ), দাইচি কামাদা (অ্যাইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট), জুনিয়া ইতো (রিমস), কাওরু মিতোমা (ব্রাইটন), তাকুমি মিনামিনো (মোনাকো), ইউকি সোমা (নাগোয়া গ্র্যাম্পাস), গাকু শিবাসাকি (লেগানেস), তাকেফুসা কুবো (রিয়েল সোসিয়েদাদ), রিতসু দোয়ান (ফ্রেইবার্গ)।

আক্রমণভাগ
ডাইজেন মায়েদা (সেল্টিক), তাকুমা আসানো (বোচুম), আয়াসে উয়েদা (সার্কেল ব্রুগ)।

Tag :
About Author Information

Sirajul Islam

সবার আগে কাতার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল জাপান

Update Time : 07:28:28 am, Saturday, 5 November 2022