3:26 am, Sunday, 2 August 2026

সমাবেশস্থলে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট :: দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময়ের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’তে সংবর্ধনা মঞ্চে পৌঁছে বক্তব্য দিচ্ছেন ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তিনি অনুষ্ঠানের মঞ্চে ওঠেন। এসময় তারেক রহমান হাত নেড়ে নেতা-কর্মীসহ লাখো জনতার অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি বক্তব্য শুরু করেন।

মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা।

এর আগে তারেক রহমান সংবর্ধনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হওয়া ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে। তারেক রহমান হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন।

এর আগে লন্ডন থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা পৌনে ১২টার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তারেক রহমান।

তার সঙ্গে আসেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান স্বজন ও দলের শীর্ষনেতারা। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাল-সবুজের একটি বাসে চড়ে সংবর্ধনা অনুষ্ঠানস্থলের উদ্দেশে রওয়ানা হন।

তার আগে তিনি বিমানবন্দরের সামনে জুতা খুলে খালি পায়ে দেশের মাটির স্পর্শ নেন।

তারেক রহমানের গাড়ি পূর্বাচলের দিকে রওয়ানা হলে বিমানবন্দর সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা লাখো মানুষ তাকে স্বাগত ও অভিবাদন জানায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতা-কর্মীদের ভিড়ে জনসমুদ্রে পরিণত হয় পুরোটা পথ। বাসে দাঁড়িয়ে দুই হাত নেড়ে তারেক রহমানও শুভেচ্ছা জানান অপেক্ষমান নেতা-কর্মীকে।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, বালু ও সরঞ্জাম জব্দ

সমাবেশস্থলে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান

Update Time : 10:32:24 am, Thursday, 25 December 2025