3:07 am, Tuesday, 15 September 2026

সিলেট বোর্ডে পাশ ৯৬.৭৮ শতাংশ

সিলেট প্রতিদিন : মহামারীর সঙ্কটে বিলম্বিত এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার রেকর্ড ৯৬ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এ বছর এসএসসি পরীক্ষায় এ বোর্ডে ১ লাখ ১৯ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১৫ হাজার ৭০০ জন।

বৃহস্পতিবার সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

সিলেট জেলায় পাসের হার ৯৭ দশমিক ৪২ শতাংশ , মৌলভীবাজারে ৯৬ দশমিক ৭৯ শতাংশ এবং হবিগঞ্জে পাসের ৯৬ দশমিক ৫৫ শতাংশ। এবার জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৮৩৪ জন শিক্ষার্থী।

সিলেট শিক্ষাবোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় ৯১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠান ১৮৫ টি।

সংশ্লিষ্টরা বলছেন মানবিক বিভাগের শিক্ষার্থীরা ভালো ফলাফল করায় বোর্ডের পাশের হার সর্বোচ্চ হারে বেড়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

সিলেট বোর্ডে পাশ ৯৬.৭৮ শতাংশ

Update Time : 11:12:13 am, Thursday, 30 December 2021