8:33 am, Tuesday, 14 July 2026

সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু বুধবার

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ৬ মাস পর বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হচ্ছে আগামীকাল বুধবার।

এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাসিম আহমদের নেতৃত্বে একটি পর্যবেক্ষণ দল ‘বার আউলিয়া’ নামের একটি জাহাজে করে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে।

পর্যবেক্ষণ দলের নেতৃত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাসিম আহমেদ বলেন, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে ৭ দিনব্যাপি বর্ণাঢ্য আয়োজন রয়েছে। এরই অংশ হিসাবে বুধবার ২৭ সেপ্টেম্বর থেকে সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়েছে। একারণে আজ মঙ্গলবার জেলা প্রশাসনের একটি দল পর্যবেক্ষণ করার জন্য সেন্টমার্টিনে যাত্রা করেছি।

পর্যবেক্ষণ দলটি উভয় পাড়ের জেটিঘাট, নাফনদীর নাব্যতাসহ নানা বিষয়ে উপযোগী কি না, খতিয়ে দেখছে।

এর আগে চলতি বছরের ২০ মার্চের পর জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। পরে চলতি মাসের ২৭ সেপ্টেম্বর জাহাজ চলাচলের অনুমতি দেয় জেলা প্রশাসন।

পর্যবেক্ষণ দলে থাকা কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন (টুয়াক) এর সিনিয়র সহসভাপতি হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, ‘নাফ নদীর নাব্য-সংকট ও নদীতে একাধিক বালুচর জেগে ওঠার অজুহাতে গত বছর পর্যটন মৌসুমের শুরু থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে জাহাজ চলাচল বন্ধ ছিল। কিন্তু এবছর যথা সময়ে জাহাজ চলাচলের অনুমতি পাওয়া গেছে। এজন্য কক্সবাজার জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।’

পর্যবেক্ষণ দলে রয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী, বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব রায়হান উদ্দিন আহমেদ, পর্যটন উদ্যোক্তা তৌহিদুল ইসলাম তোহা, ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা, সহসভাপতি মিল্কি, ট্যুরিস্ট পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে বন্যার পানি নামলেও তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, বিপর্যস্ত জনজীবন

সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু বুধবার

Update Time : 07:38:04 am, Tuesday, 26 September 2023