3:20 am, Saturday, 16 May 2026

সেশনজট রোধে নতুন পরিকল্পনায় শুরু হবে ভর্তি কার্যক্রম -শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট :: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সেশনজট যেনো বন্ধ হয়ে যায়, আমরা সেভাবেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি চালু করবো৷

বুধবার (১৩ মে) বিকেলে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে ‘আইইউটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান শেষে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের টার্গেট একাডেমিক ক্যালেন্ডার হবে ৩১শে ডিসেম্বরের মধ্যে।

বিগত সময়ে শিক্ষা ক্ষেত্রে যে অব্যবস্থাপন হয়েছে, সেগুলোর সমাধান করা।
তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও পলিসি মেকারদের কারণে কোনো শিক্ষার্থীর জীবন থেকে যেনো অতিরিক্ত ২ বছর ঝরে না পড়ে।

এজন্য ক্রমান্বয়ে আমার সিংক্রোনাইজ করছি।
এসময় মন্ত্রী আইইউটির মানসম্মত গ্র্যাজুয়েট তৈরিতে ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন এবং দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় উৎকর্ষতা অর্জনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আইইউটি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম ও উপ-উপাচার্য হোসাইন আরাবি নুর সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এরআগে মন্ত্রী আইইউটি শিক্ষার্থীদের তৈরি করা গাড়ি ও অন্যান্য যন্ত্র ঘুরে দেখেন৷ পরে বিভিন্ন দেশে প্রতিযোগীতায় অংশ নিয়ে পুরস্কার পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করেন।

শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিও প্রদান করেন শিক্ষামন্ত্রী।

Tag :
About Author Information

Sirajul Islam

সেশনজট রোধে নতুন পরিকল্পনায় শুরু হবে ভর্তি কার্যক্রম -শিক্ষামন্ত্রী

Update Time : 08:01:07 am, Thursday, 14 May 2026