8:52 pm, Thursday, 21 May 2026

সৌরমণ্ডলীয় ঝড়ে ৪০ স্যাটেলাইট হারাল স্পেস এক্স

আন্তর্জাতিক ডেস্ক : সৌরমণ্ডলীয় ঝড়ের কারণে অন্তত ৪০টি স্যাটেলাইট হারালো ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স।

স্টারলিংক ইন্টারনেট যোগাযোগের আওতায় নতুন করে মহাকাশে পাঠানো ৪৯টি স্যাটেলাইটের মধ্যে ৪০টিই বিকল হয়ে পড়েছে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। ঝড়ের কারণে সূর্য থেকে অধিক মাত্রার বিকিরণের কারণে ক্ষতিগ্রস্ত হয় স্যাটেলাইটগুলো।

মহাকাশে কোনো সৌরঝড়ের কারণে একসঙ্গে এতগুলো স্যাটেলাইট বিকলের ঘটনা এটিই প্রথম। তবে ঝড়ের ব্যাপারে আগে থেকেই জানার পরও স্যাটেলাইটগুলো পাঠানোর সিদ্ধান্তের ব্যাপারে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। এ ছাড়া এতগুলো স্যাটেলাইট হারানোতে কোম্পানিটির ক্ষয়ক্ষতির ব্যাপারেও কিছু জানানো হয়নি।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

সৌরমণ্ডলীয় ঝড়ে ৪০ স্যাটেলাইট হারাল স্পেস এক্স

Update Time : 08:21:21 am, Thursday, 10 February 2022