7:02 am, Wednesday, 22 April 2026

স্কটল্যান্ডকে হারিয়ে আশা বাঁচাল হাঙ্গেরি

ডেস্ক রিপোর্ট :: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নাটকীয় জয় পেল হাঙ্গেরি। মূল ম্যাচের পর অতিরিক্ত সময়ের ১০০তম মিনিটে স্কটল্যান্ডের জালে বল পাঠাল দলটি। আর এতেই ১-০ গোলে জিতে আসরের নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল তারা।

রবিবার রাতে স্টুটগার্টে ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল। যেখানে ৮৬তম মিনিটে বদলি নেমে যোগ করা সময়ের দশম ও শেষ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন কেভিন চোবোথ।

প্রথম দুই ম্যাচে হারা হাঙ্গেরি এবারের জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়েছে। চার তৃতীয় সেরা দলের একটি হিসেবে নকআউটে যাওয়ার আশায় রয়েছে তারা। একই সময়ে গ্রুপের আরেক ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করে, ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে জার্মানি। ৫ পয়েন্ট নিয়ে জার্মানদের সঙ্গে শেষ ষোলোয় উঠেছে সুইসরা।

আসরে ছয় গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে নকআউটে। সঙ্গে গ্রুপে তৃতীয় হওয়া সেরা চার দল পাবে শেষ ষোলোর টিকেট। ১ পয়েন্ট পাওয়া স্কটল্যান্ড বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। এখন পর্যন্ত আটবার বিশ্বকাপ ও চারবার ইউরোতে খেলে প্রতিবারই গ্রুপ পর্বে থেমে গেল তাদের অভিযান।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

স্কটল্যান্ডকে হারিয়ে আশা বাঁচাল হাঙ্গেরি

Update Time : 07:03:22 am, Monday, 24 June 2024