ডেস্ক রিপোর্ট :: প্রতি ভরিতে ১ হাজার ৬১০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৮ হাজার ৮৯১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।
রোববার (৭ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ‘স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
’
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৮ হাজার ৮৯১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ এক লাখ ১৩ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ৯৭ হাজার ২৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮০ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৬ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৩১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ১৬ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১৫ বার।

নিজস্ব প্রতিবেদক 




























