7:05 pm, Friday, 22 May 2026

হাওরে কৃষকদের বোরো ধানের ন্যায্যমূল্য নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক: কৃষিমন্ত্রী ড. মো আব্দুস শহীদ বলেছেন, সুনামগঞ্জের হাওরে কৃষকদের বোরো ধানের ন্যায্যমূল্য নির্ধারণ করা হবে যাতে তারা ফসলের যথাযথ দাম পায়। এখানে কোনো মধ্যস্বত্বভোগীরা যাতে কোনো সুবিধা না পায়, কোনো সিন্ডিকেট তৈরি করতে না পারে সে ব্যবস্থা করা হবে।আজ শুক্রবার (১৯ এপ্রিল) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুর একাকার দেখার হাওরে বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, হাওরে যেসব এলাকায় ঝড়, শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে, সেসব এলাকায় প্রতিনিধি পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় কাজ করা হচ্ছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই আমাদের খাদ্য উৎপাদনে লক্ষমাত্রা অর্জন কাজ করা হচ্ছে।

এ সময় মন্ত্রী ও সংসদ সদস্যরা হাওরের ধান কেটে হাওরাঞ্চলে বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন করেন। এবং কৃষকদের ধান কাটার হারভেষ্টার মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এমএ মান্নান, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জসপ্রশাসন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রঞ্জিত সরকার জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী প্রমুখ।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

হাওরে কৃষকদের বোরো ধানের ন্যায্যমূল্য নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী

Update Time : 10:56:49 am, Friday, 19 April 2024