1:20 am, Monday, 31 August 2026

হান্ডি চিকেন রান্নার সহজ পদ্ধতি

ডেস্ক রিপোর্ট :: ভোজনরসিক মানুষ মাত্রই জানে হান্ডি চিকেন কতটা মজাদার খাবার। কিন্তু নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় মাংস কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ ক্রেতারা। তবে কিছু কৌশল জানলে কম খরচেই রান্না করা যায় মজাদার হান্ডি চিকেন। চলুন জেনে নিন হান্ডি চিকেন রান্নার সহজ পদ্ধতি। যা যা লাগবে:
১. চিকেন – ৭০০ গ্রাম
২.টকদই – ৪ টেবিল চামচ
৩. পেঁয়াজ কুচি – ২ কাপ
৪. আদা বাটা – ২ টেবিল চামচ
৫. রসুন কুচি -৪ কোয়া
৬. আস্ত গরম মশলা -২ টেবিল চামচ
৭. আস্ত গোলমরিচ – ৬-৭টা
৮. তেজপাতা – ২টা
৯. শুকনো মরিচ – ৩টি
১০. হলুদ গুঁড়া – আধা চা চামচ
১১. শুকনো মরিচের গুঁড়া – ১ টেবিল চামচ,
১২. লবণ ও চিনি – স্বাদমতো
১৩. সরিষার তেল – পরিমাণ মতো।
একটি পাত্রে চিকেন নিয়ে নিন। এর মধ্যে একে একে সব উপকরণ দিয়ে ভালো করে মেখে এক ঘণ্টা রেখে দিন।এবার মাটির একটি হাঁড়ি ভালো করে ধুয়ে শুকিয়ে পাতিলের ভেতরে তেল মেখে নিন। মাটির হাঁড়ি বা পাতিলটি চুলায় বসান। তেল গরম হয়ে এলে মেরিনেট করা মাংস পাতিলে দিয়ে দিন। ১০ মিনিটের মতো অল্প আঁচে নেড়ে চেড়ে রান্না করুন। তারপর মাটির পাতিলটি চুলা থেকে নামিয়ে নিন। এ পর্যায়ে পাতিলটির মুখে ঢাকনা দিয়ে চারপাশ আটা দিয়ে আটকে দিন।
এবার একটি তাওয়া চুলায় বসান। চুলা মাঝারি আঁচে রাখুন। তাওয়া গরম হয়ে গেলে মাটির পাতিলটি তাওয়ার ওপর বসিয়ে দিন। এভাবে ৪০ মিনিটের মতো রান্না করুন। তারপর পাতিলটি আস্তে করে একটু একটু ঝাঁকি দিন। আবারো ৫ মিনিটের মতো মাটির পাতিলটি তাওয়ায় বসিয়ে রান্না করুন।

Tag :
About Author Information

Sirajul Islam

বিদেশ গমন উপলক্ষে নাইম আহমদ কে বিদায় সংবর্ধনা দেন।বন্দু মহল।

হান্ডি চিকেন রান্নার সহজ পদ্ধতি

Update Time : 10:01:08 am, Thursday, 1 August 2024