2:41 pm, Wednesday, 22 April 2026

হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

ডেস্ক রিপোর্ট : গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৮ মে) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদক সূত্র প্রতিবেদকে জানায়, শেখ হাসিনার অবৈধ সম্পদ অনুসন্ধানে সংস্থাটির উপ-পরিচালক মাসুদুর রহমানকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার নেতৃত্বে একটি দল কাজ করবে।

সম্পদ বিবরণীর নোটিশ জারিসহ শেখ হাসিনার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখবে দুদকের অনুসন্ধানকারী দল ।

এর আগে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।

এ ছাড়া পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় চর্জশিট দাখিল করলে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গত বছরের ৫ আগস্ট অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

Update Time : 09:31:45 am, Sunday, 18 May 2025