5:04 am, Saturday, 15 August 2026

২ টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় বন্ধের লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্স এর সহযোগিতায় আজ বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর ২০২২) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর, দক্ষিণ চৌমুহনীসহ বিভিন্ন জায়গায় বাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার তাকে সংরক্ষণ করা, নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে আদমপুর বাজারে অবস্থিত স্বাদ সুইটমিট এন্ড কনফেকশনারীকে ৪ হাজার টাকা, দক্ষিণ চৌমুহনীতে অবস্থিত আদমপুর ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৃত্যুর পর দেহের অঙ্গ দানের অঙ্গীকার—মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা

২ টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা

Update Time : 12:17:13 pm, Thursday, 8 December 2022