11:05 pm, Thursday, 21 May 2026

২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে উদ্বোধন : সেতুমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চট্টগ্রামের কর্ণফুলী নদীতে দক্ষিণ এশিয়ার প্রথম বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের তারিখ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি জানান, আগামী ২ সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (কাওলা) থেকে ফার্মগেট পর্যন্ত অংশের উদ্বোধন হবে। এরপর আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হবে এবং অক্টোবর মাসের মাঝামাঝিতে ঢাকার প্রথম মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বর্ধিত অংশের উদ্বোধন হবে।

আজ সোমবার (১৪ আগস্ট) বনানীর সেতু ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার দায়িত্ব গ্রহণের পরই আমরা কাজ করে যাচ্ছি। সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুর কাজ শেষ করা হয়েছে। পদ্মা সেতু থেকে সরকারের যে আয় সেটা দুই দফা ৬৩২ কোটি টাকা প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে। পরে প্রধানমন্ত্রী সেটি অর্থ সচিবের কাছে দিয়েছেন।

সেতুমন্ত্রী বলেন, আজ যে প্রকল্প নিয়ে কথা বলব সেটা পিপিপি প্রকল্প। এটা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (কাওলা) থেকে শুরু করে মহাখালী, তেজগাঁও, মগবাজার হয়ে কুতুবখালী গিয়ে শেষ হবে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬৫ শতাংশ। জুন ২০২৪ এ শেষ হবে। এটা মাথায় রেখে কাজ করা হচ্ছে।

ওবায়দুল কাদের জানান, কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশ যান চলাচলের জন্য প্রস্তুত রয়েছে। ১১.৫ কিলোমিটার, র‌্যাম্প ১১ কিলোমিটার, র‌্যাম সহ ২২. ৫ কিলোমিটার। কাওলা থেকে ১৫টি র‌্যাম্প থাকবে। গতিবেগ ৬০ কিলোমিটার।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে উদ্বোধন : সেতুমন্ত্রী

Update Time : 08:09:15 am, Monday, 14 August 2023