বিশেষ প্রতিবেদক: জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ চালুর পর থেকে গত প্রায় চার বছরে ফোনে সাড়া দিয়ে ১ হাজার ৪৯২টি আত্মহত্যা ঠেকানো সম্ভব হয়েছে। তবে ফোনকলে সাড়া দিয়ে ১ হাজার ১৩৫টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যারা আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ে আত্মহত্যার বিষয়ে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানান ৯৯৯-এর অতিরিক্ত উপ-মহাপরিদর্শক তবারক উল্লাহ। তিনি জানান, ২০১৭ সালে চালু হওয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯ বর্তমানে ৫০০ জনবল নিয়ে কাজ করছে। চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ৯৯৯-এ প্রায় সাড়ে ৩ কোটি কল এসেছে। ১ কোটি ১৫ লাখ ফোনকলের সেবা দেওয়া হয়েছে। যা মোট কলের ৩৩ শতাংশ। এরমধ্যে ৭৮ ভাগ পুলিশি সেবা, ৯ ভাগ ফায়ার সার্ভিস এবং ১১ ভাগ অ্যাম্বুলেন্স সংক্রান্ত সেবা।
তিনি বলেন, ৯৯৯-এর শুরু থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ১ হাজার ৪৯২টি আত্মহত্যা নিয়ে ফোন কল এসেছে, যা আমরা প্রতিরোধ করতে পেরেছি। তবে কয়েকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর বাইরে আত্মহত্যার ফোন পেয়ে ১ হাজার ১৩৫টি আত্মহত্যাজনিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ৯৯৯-এর এই কর্মকর্তা বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অটো কলার লোকেশন না থাকায় অনেক সমস্যায় পড়তে হয়। কলারের লোকেশন আমরা যত তাড়াতাড়ি পেয়ে যাবো তত তাড়াতাড়ি যেকোনও সমস্যার সমাধান করা সহজ হবে। ৯৯৯-এ অটো কলার লোকেশন যুক্ত করতে কাজ চলছে।
অপরদিকে, সম্প্রতি ফেসবুক লাইভে এসে নিজের পিস্তলের গুলিতে আত্মহত্যা করেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসীন খান। লাইভের শুরুতে ফেসবুকও বুঝতে পারেনি তিনি আত্মহত্যা করবেন। তাই ফেসবুক যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেনি বলে জানিয়েছেন সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান। গতকাল বুধবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ে আত্মহত্যার বিষয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সিআইডি প্রধান বলেন, মহসীন খান ফেসবুক লাইভে ছিলেন সাড়ে ১৬ মিনিটের বেশি। পরে মনে হলো কেন এ বিষয়টি আমরা টের পেলাম না? আমি নিজে নিজেকেই দোষারোপ করেছি। এরপর বিষয়টি নিয়ে ফেসবুকের সিঙ্গাপুর অফিসে জানতে চাইলাম। ফেসবুক আমাদেরকে জানালো, লাইভের প্রথমে মহসীনের কথা স্বাভাবিক ছিল, তিনি আত্মহত্যা করবেন এমনটা তাদের মনে হয়নি। তিনি বলেন, প্রথমে মহসীন ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ, ব্যবসায়ীক লাইফ নিয়ে কথা বলছিলেন যার ফলে ফেসবুক আত্মহত্যার বিষয়টি বুঝতে পারেনি। ফেসবুককে অনুরোধ জানানো হয়েছে যাতে করে তারা আত্মহত্যা রোধে আমাদের সঙ্গে কাজ করে। সিআইডি প্রধান বলেন, মহসীন যখন লাইভ শুরু করেছিলেন তখন যারা লাইভ দেখছিলেন তাদের ট্র্যাক করার চেষ্টা করেছি। কাউকে দোষারোপ নয়, সচেতনতা তৈরি করতেই তাদের ট্র্যাক করা হবে। যাতে ভবিষ্যতে তারা সচেতন হয়ে আমাদের জানাতে পারে।
7:03 am, Friday, 6 November 2026
News Title :
‘৯৯৯’-এ ফোনে দেড় হাজার আত্মহত্যা প্রতিরোধ: আত্মহত্যা প্রতিরোধে একসঙ্গে সিআইডি ও ফেসবুক
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:46:06 pm, Wednesday, 16 February 2022
- 538 Time View
Tag :
Popular Post


























