12:56 am, Wednesday, 17 June 2026

‌‌‌‌‘ধ্বংসাত্মক পথ বেছে নিলে বিএনপিকে কঠোর প্রতিরোধের মুখে পড়তে হবে’

ডেস্ক রিপোর্ট :: বিএনপির শক্তিশালী বিরোধীদলে আবির্ভূত হওয়া এবং আন্দোলনের নামে তারা যদি আবারও ধ্বংসাত্মক পথ বেছে নেয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অল্প সময়ের মধ্যে বিএনপিকে শক্তিশালী বিরোধীদল হিসেবে আবির্ভাবের ঘোষণার প্রেক্ষিতে এই হুঁশিয়ারি দেন তিনি।

কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর শীগগিরই বিএনপিকে শক্তিশালী বিরোধীদল ঘোষণায় তাদের শক্তিহীনতা দুর্বলতা অক্ষমতা ও দৈন্যতার বিষয়টি প্রমাণিত হয়েছে।’

বিএনপি মহাসচিব নিজেই স্বীকার করেছে যে সংসদে কার্যত বিএনপি একটি শক্তিহীন ও অন্তঃসারশূন্য রাজনৈতিক দল, এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী বিরোধীদলের অনুপস্থিতির কথার পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুলের বক্তব্যের মধ্য দিয়েই সেটাই প্রতীয়মান হয় যে বিএনপি আসলেই বর্তমানে শক্তিহীনতায় আছে।’

সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী বিরোধী দলের শক্তিমত্তা প্রতিষ্ঠিত করার স্থান হলো জাতীয় সংসদ, এমন মনে করে ওবায়দুল কাদের বিবৃতিতে বলেন, সেজন্য কোনো রাজনৈতিক দল শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতীয় সংসদে প্রয়োজনীয় সংখ্যক আসন প্রাপ্তি নিশ্চিত করা আবশ্যক, কিন্তু বিএনপির এখন আসন সংখ্যা কত? আর সেটা দিয়ে বিএনপি কতটুকু শক্তিশালী বিরোধী দল হতে পেরেছে তা এখন জাতির সামনে পরিষ্কার।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে ৮বছরের শিশু ধ র্ষ ণ : ধ র্ষ ণ কারী আটক

‌‌‌‌‘ধ্বংসাত্মক পথ বেছে নিলে বিএনপিকে কঠোর প্রতিরোধের মুখে পড়তে হবে’

Update Time : 10:24:46 am, Monday, 18 April 2022