9:37 am, Wednesday, 11 March 2026

শ্রীমঙ্গলে অসহায় দুস্থদের পাশে দাঁড়ানোর এক অভিনব উদ্যোগ হাতে নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্যা হেল্পিং উইং

স্টাফ রিপোটার: চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে অসহায় দুস্থদের পাশে দাঁড়ানোর এক অভিনব উদ্যোগ হাতে নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্যা হেল্পিং উইং’। এবার দুই টাকায় ইফতার বিতরণ করছেন সংগঠনটির নেতারা। বুধবার (২১ এপ্রিল) সংগঠনটির সদস্যদের উদ্যোগে রমজানে শহরের রেলস্টেশন প্রাঙ্গণে খেটে-খাওয়া অসহায় মানুষের মধ্যে সাত পদের ইফতার বিতরণ করেন তারা। এসময় দ্যা হেল্পিং উইং শ্রীমঙ্গল কার্যনির্বাহী কমিটির সব সসদ্য উপস্থিত ছিলেন।  ফ্রিতে খাবার নিয়ে যাতে কারো আত্মসম্মানে আঘাত না লাগে সেজন্যই ইফতারের বিনিময়ে দুই টাকা করে নিচ্ছেন বলে জানান সংগঠনের প্রধান সমন্বয়কারী আরিয়ান।  তিনি জানান, সমাজের বিত্তবানরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা নিয়মিত এই কার্যক্রম চালিয়ে যেতে চান। সুবিধাবঞ্চিতদের সেবায় সবাইকে এগিয়ে আসার অনুরোধও জানান তিনি।

গত বছর করোনার প্রথম ঢেউ চলাকালে লকডাউনের সময় ছিন্নমূল অসহায় মানুষের মধ্যে দুই টাকার বিনিময়ে দুপুরের খাবার বিতরণ করেন সংগঠনটির নেতারা। এবারই তারা প্রথম দুই টাকায় ইফতার দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সেহরি খাওয়া হলো না কুলাউড়ার প্রবাসী মিজানুর রহমানের, বাহরাইনে ইন্তেকাল

শ্রীমঙ্গলে অসহায় দুস্থদের পাশে দাঁড়ানোর এক অভিনব উদ্যোগ হাতে নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্যা হেল্পিং উইং

Update Time : 03:43:46 pm, Wednesday, 21 April 2021