স্টাফ রিপোটার:: মৌলভীবাজারের শহরতলীর কদুপুর এলাকায় একটি প্রাইভেট এম্বুলেন্সের ধাক্কায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। তারা একটি বিয়ের বর যাত্রী হিসাবে মোটরসাইকেল নিয়ে পাশ্ববর্তী মোকামবাজার এলাকায় যাচ্ছিলেন।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশীদ জানান, শুক্রবার দুপুর ২টার দিকে মোটরসাইকেল আরোহী তাজ উদ্দিন ও শাহিন মিয়া মোটরসাইকেল নিয়ে একটি বিয়েতে যাচ্ছিলেন। এসময় সদর উপজেলার গিয়াস নগর ইউনিয়নের কদুপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট এম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীদের চাপা দিলে ঘটনাস্থলে মারা যান তাজ উদ্দিন। অপরজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা অংশংকাজনক থাকায় কর্তৃকরত ডাক্তার সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করলে সেখানে নিয়ে যাওয়ার সময় মারা যান।
তাদের দুজনের বাড়ী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন সুরুজ মিয়ার ছেলে তাজ উদ্দিন (৪৫), ও শ্রীনাথপুর গ্রামের মৃত জমশেদ সিয়ার ছেলে শাহিন মিয়া (৩৫)।

নিজস্ব প্রতিবেদক 



























