8:40 pm, Friday, 22 May 2026

নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি : জাপা মহাসচিব

ডেস্ক রিপোর্ট::জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। নির্বাচনের পরিবেশ এখনো হয়নি। পরিবেশ, পরিস্থিতি দেখছি। সময়ের বাধ্যবাধকতা আছে, তাই নির্বাচনী কার্যক্রম এগিয়ে রাখছি।

আজ সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মনোনয়ন ফরম বিক্রি প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, সময়ের বাধ্যবাধকতা আছে, তাই নির্বাচনী কার্যক্রম এগিয়ে রাখছি। দলের চেয়ারম্যান ৩০ নভেম্বরের আগে নির্বাচনে যাওয়া না-যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। নির্বাচনের পরিবেশ এখনো হয়নি। তবে আশা করছি পরিবেশ হবে। নির্বাচন কমিশন ও সরকারের কার্যক্রম মিলিয়ে একটা আস্থার জায়গা তৈরি হবে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত শনিবার জাতীয় পার্টি থেকে নির্বাচন কমিশনে (ইসি) আলাদা দুটি চিঠি দেওয়া হয়েছে। চিঠির একটি পাঠিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। অন্যটি পাঠিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক।

রওশন এরশাদের দেওয়া চিঠিতে বলা হয়েছে, জাতীয় পার্টি বিগত তিনটি সংসদ নির্বাচনের মতো এবারও আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। আর জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু চিঠিতে বলেন, সংসদ সদস্য পদে তাদের দলের মনোনীত প্রার্থী নির্বাচনের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ করবেন জাপা চেয়ারম্যান জিএম কাদের।

এ প্রসঙ্গে মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, দলে কোনো বিভেদ নেই। দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ইসিতে যে চিঠি দিয়েছেন, সেটা তার ব্যক্তিগত। দলের প্রতীক বরাদ্দের ক্ষমতা চেয়ারম্যানের। এটি আরপিওতে উল্লেখ আছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি : জাপা মহাসচিব

Update Time : 09:46:24 am, Monday, 20 November 2023