2:30 pm, Friday, 22 May 2026

অনাড়ম্বরভাবে অষ্টম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস পালিত

ডেস্ক রিপোর্ট :: রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সপ্তম বর্ষ অতিক্রম করে অষ্টম বর্ষে পদার্পণ করেছে। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে অনাড়ম্বরভাবে শুক্রবার দুপুরের দিকে রবির একাডেমিক ভবন-৩ এ কেক কেটে অষ্টম বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন রবির উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো: শাহ্ আজম।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি চয়ন ইসলাম। তিনি বলেন, আমাদের প্রাণের দাবি ছিল রবীন্দ্রনাথের নামে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সে দাবি পূরণ করেছেন। তিনি সম্প্রতি মহান জাতীয় সংসদে রবির উন্নয়ন নিয়ে বলেছেন। তিনি বলেছেন, ‘আমি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। এর জন্য যা কিছু করার আমি দায়িত্ব নিচ্ছি, আমি করবো। তিনি বর্তমান পরিস্থিতিতে দেশ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংকটময় সময়ে রবির শিক্ষার্থীরা দায়িত্বশীল আচরণ করায় শিক্ষার্থীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি রবির অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং বর্তমান উপাচার্যের গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন। প্রতিষ্ঠা দিবসে তিনি সবাইকে শুভেচ্ছা জানান। সভাপতির বক্তব্যে রবির ভিসি বলেন, আমরা এই ক্রান্তিলগ্নে বিশ্ববিদ্যালয় দিবস বৃহৎ পরিসরে ও বর্ণাঢ্য আয়োজনে করতে পারলাম না, এই দুঃখবোধ সাথে নিয়েই আশা করি অল্পকিছুদিন পরেই শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আনন্দমুখর পরিবেশে বর্ণিল আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করবো।

সম্প্রতি দেশব্যাপী ঘটে যাওয়া অনাকাক্সিক্ষত ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-আন্দোলনের সুযোগ নিয়ে দেশবিরোধী একটি স্বার্থান্বেষী মহল সহিংসতা সৃষ্টি করে দেশের জন্য গর্বের অনেক স্থাপনা, প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করেছে। যে সকল শিক্ষার্থী আহত হয়েছে তাদের জন্য সমবেদনা জানাই এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশে যে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করছে, উন্নয়নকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে, ছাত্রসমাজ এর বিরুদ্ধে দাঁড়াবে। ইতোমধ্যে ছাত্রসমাজ এই সহিংস, হঠকারী কর্মকান্ডের বিরুদ্ধে তাদের অবস্থান সুস্পষ্ট করেছে। তিনি দেশের এই ক্লান্তিলগ্নে ধৈর্য্যশীল হয়ে বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে চলার আহ্বান জানান।

প্রতিষ্ঠা বার্ষিকের এ আয়োজনে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিষ্ঠিত রবিকে প্রধান সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় শিক্ষা-গবেষণার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকা- অব্যাহত রাখা হয়েছে। সীমাবদ্ধতা সত্ত্বেও অনেক প্রতিষ্ঠিত পুরনো বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে পাল্লা দিয়ে রবি শিক্ষা-গবেষণা ও সাংস্কৃতিক কর্মকা-ে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এ কারণে ২০২৪ সালে গুচ্ছ ভর্তির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রবির নাম ছিল শীর্ষে। এছাড়াও ওয়েবমেট্রিক্স র‌্যাংকিংয়ে নবীন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রবির অবস্থান ঈর্ষনীয়।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

অনাড়ম্বরভাবে অষ্টম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস পালিত

Update Time : 12:06:50 pm, Sunday, 28 July 2024