2:16 pm, Friday, 22 May 2026

মৌলভীবাজারের বন্যায় ক্ষতিগ্রস্থ খামারীদের মাঝে গবাদি পশুর গো-খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্ট :: মৌলভীবাজারের বন্যায় ক্ষতিগ্রস্থ খামারীদের মাঝে গবাদিপশুর গো-খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং প্রাণিসম্পদ মাঠ সহকারী ( এলএফএ) ঐক্য পরিষদের উদ্যোগে আজ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচক ইউনিয়ন প্রাঙ্গনে বন্যার্ত এলাকায় ক্ষতিগ্রস্থ শতাধিক খামারীদের মাঝে গবাদি পশুর গো-খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডাঃ মোঃ মারুফ হাসান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুল আলম খান। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহীনুল হক। এ সময় প্রধান অতিথি সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডাঃ মোঃ মারুফ হাসান বলেন, সারাদেশে বন্যায় মানুষ চরম ক্ষতির সম্মুখীন। সারা বাংলাদেশের এলডিডিপি প্রকল্পের প্রাণিসম্পদ মাঠ সহকারী (এলএফএ) দের উদ্যোগে বন্যার্ত এলাকায় পানিবন্দি মানুষদের সহযোগিতার হাত বাড়িয়েছে তাদেরকে বিভাগীয় প্রাণিসম্পদের পক্ষ থেকে ধন্যবাদ জানান। মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুল আলম খান জানান, মৌলভীবাজারে প্রাণিসম্পদের ১ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। অনেক লোকজন অসহায় অবস্থায় রয়েছে। এই প্রেক্ষিতে মানবতার টানে মানুষের সহযোগিতায় প্রাণিসম্পদ মাঠ সহকারীদের এই উদোগ্য কে সাধুবাদ জানাই। জনকল্যাণে তাদের সহযোগিতার হাত প্রসারিত হউক।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

মৌলভীবাজারের বন্যায় ক্ষতিগ্রস্থ খামারীদের মাঝে গবাদি পশুর গো-খাদ্য সামগ্রী বিতরণ

Update Time : 11:01:07 am, Wednesday, 28 August 2024