7:54 am, Friday, 22 May 2026

হেরেই চলেছে লিভারপুল, টানা জয়ে চারে উঠলো ইউনাইটেড

ডেস্ক রিপোর্ট : ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবারের রাতটি দুই জায়ান্ট ক্লাবের জন্য দুই রকম কেটেছে। একদিকে লন্ডনে ব্রেন্টফোর্ডের কাছে ৩-২ গোলে হেরে টানা চতুর্থ পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে চ্যাম্পিয়ন লিভারপুল, অন্যদিকে রুবেন আমোরিমের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে ৪-২ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে।

আর্নে স্লটের শিষ্যদের দুঃসময় যেন কাটছেই না। ব্রেন্টফোর্ডের মাঠে শনিবার ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই পিছিয়ে পড়ে লিভারপুল। একটি লং থ্রো থেকে বল পেয়ে ভলিতে গোল করেন ডাঙ্গো উয়াত্তারা। ৪৫তম মিনিটে কেভিন শাল্ডে ব্যবধান ২-০ করেন।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কনর ব্র্যাডলির ক্রস থেকে মিলোস কেরকেজ লিভারপুলের হয়ে নিজের প্রথম গোল করে ব্যবধান কমালেও বিরতির পর লিভারপুলের খেলায় ধার ফেরেনি। উল্টো ৬০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রেন্টফোর্ডের দুই গোলের লিড পুনরুদ্ধার করেন ইগর থিয়াগো।

ম্যাচের ৮৯তম মিনিটে মোহামেদ সালাহ একটি গোল করে লিভারপুলকে ম্যাচে ফেরানোর আশা দেখালেও তা যথেষ্ট ছিল না।

২০২১ সালের পর প্রথমবার লিভারপুল টানা চারটি লিগ ম্যাচে পরাজিত হলো। এর মধ্যে তিনটি ম্যাচই তারা হেরেছে লন্ডনে (ক্রিস্টাল প্যালেস ও চেলসির বিপক্ষে)। এই হারে লিভারপুল ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেছে। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা ৪ পয়েন্ট পিছিয়ে।

অন্যদিকে, কোচ রুবেন আমোরিমের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের উন্নতি অব্যাহত রয়েছে। ব্রাইটনের বিপক্ষে শনিবার তারা ৪-২ গোলের জয় তুলে নিয়েছে, যা প্রিমিয়ার লিগে তাদের টানা তৃতীয় জয়।

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ২৪তম মিনিটে দুর্দান্ত এক শটে ইউনাইটেডের হয়ে প্রথম গোলটি করেন ব্রাজিলিয়ান মাতেউস কুনিয়া। দশ মিনিট পর কাসেমিরোর শট প্রতিপক্ষের গায়ে লেগে জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয়। ম্যাচের এক ঘণ্টা পেরোতেই ব্রায়ান এমবুমো দলের তৃতীয় গোলটি করেন।

এরপরই ম্যাচে ফেরার চেষ্টা করে ব্রাইটন। সাবেক ক্লাব ইউনাইটেডের বিপক্ষে ড্যানি ওয়েলবেক একটি দুর্দান্ত ফ্রি-কিকে গোল করেন। ইনজুরি টাইমে হারাল্যাম্পোস কোস্তুলাস হেডে আরেকটি গোল করলে ম্যাচ নাটকীয় মোড় নেয়।

তবে শেষ মুহূর্তে ব্রাইটন যখন সমতা ফেরাতে মরিয়া, তখন পাল্টা আক্রমণে নিজের দ্বিতীয় গোলটি করে ইউনাইটেডের ৪-২ গোলের জয় নিশ্চিত করেন ব্রায়ান এমবুমো। এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেড টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে, আর ব্রাইটন ১২তম স্থানেই রইলো।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

হেরেই চলেছে লিভারপুল, টানা জয়ে চারে উঠলো ইউনাইটেড

Update Time : 09:06:42 am, Sunday, 26 October 2025