2:56 pm, Friday, 6 November 2026

সন্ত্রাসীদের দ্বারা হামলার স্বীকার হয়ে ব্যবসায়ী আব্দুর রহমান গুরুতর আহত

বিশ্বনাথ প্রতিনিধি: গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকায় স্থানীয় সন্ত্রাসীদের দ্বারা হামলার স্বীকার হয়ে বিশ্বনাথ পুরান বাজারের ব্যবসায়ী আব্দুর রহমান গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহমান সিলেট জেলার বিশ্বনাথ উপজেলাধীন তাজপুরএলাকার বাসিন্দা। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, স্থানীয় বিশ্বনাথ পুরান বাজারে “নাফিজা এন্টারপ্রাইজ” নামীয় রড, সিমেন্ট, প্লাম্বিং সামগ্রী, পাইপ ফিটিংসের ব্যবসা প্রতিষ্ঠান রহিয়াছে। এছাড়া তিনি দীর্ঘদিন যাবত যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান সিলেট এইড এর প্রধান হিসাবে কাজ করছেন। স্থানীয় সন্ত্রাসী টোকবুল আলী, ব্যবসায়ী আব্দুর রহমানকে ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন সময় তার নিকট থেকে বিভিন্ন অংকের চাঁদা গ্রহন করে আসতেছে। আব্দুর রহমান সন্ত্রাসী টোকবুল আলীর বিরুদ্ধে বিভিন্ন সময় প্রতিবাদ করলেও কোন লাভ হয়নি। সন্ত্রাসী টোকবুল আলী, আব্দুর রহমান এর ব্যবসা প্রতিষ্ঠান “নাফিজা এন্টারপ্রাইজ” হইতে রড, সিমেন্ট, পাইপ ইত্যাদি মালামাল ক্রয় করে মূল্য পরিশোধ না করায় এবং আব্দুর রহমান সন্ত্রাসী টোকবুল আলীর নিকট মালামালের মূল্য চাহিত হওয়ায় সন্ত্রাসী টোকবুল আলী উত্তেজিত হয়ে আব্দুর রহমান এর নিকট তিন লক্ষ টাকা চাঁদা দাবী করলে এবং আব্দুর রহমান প্রতিবাদ করলে সন্ত্রাসী টোকবুল আলী উত্তেজিত হয়ে তার সংগীয় ক্যাডারদেরকে নির্দেশ দেয় ব্যবসায়ী আব্দুর রহমানকে মারপিট করার জন্য।টোকবুল আলীর নির্দেশে তার সংগীয় ক্যাডাররা লোহার রড, বাঁশের লাঠি, হকিষ্টিক ইত্যাদি অস্ত্রসস্ত্র দিয়ে ব্যবসায়ী আব্দুর রহমানকে মারপিট করে গুরুতর আহত করে অজ্ঞান অবস্থায় বাজারের পাশে রাস্তায় ফেলে চলে যায়। স্থানীয় বিশ্বনাথ পুরান বাজারের দুইজন দোকানদার তাকে আহত ও অজ্ঞান অবস্থায় রাস্তায় পেয়ে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

সন্ত্রাসীদের দ্বারা হামলার স্বীকার হয়ে ব্যবসায়ী আব্দুর রহমান গুরুতর আহত

Update Time : 07:56:00 pm, Thursday, 14 September 2023