কুলাউড়া প্রতিনিধি : খাসিয়া জনগোষ্ঠী সম্প্রদায়দের অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবেনা। তারা এ দেশেরই নাগরিক এখানেই তারা নিরাপদে বসবাস করবে আমি যতদিন দায়িত্বে থাকবো এ জনগোষ্ঠীর অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবেনা। পুঞ্জি বসবাসকারী একটি প্রথাগত, মাতৃতান্ত্রিক ও কৃষিনির্ভর আদিবাসী সম্প্রদায় । তাদের জীবন ও জীবিকার মানোন্নয়নে পানের চাষ, তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ভূমি অধিকার রক্ষায় কাজ করবো। আমি এ জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও তাদের মূলধারার সাথে যুক্ত রাখতে আমাদের অঙ্গীকারবদ্ধ থাকবে। খাসিয়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সহযোগিতা থাকবে। তাদের যোগাযোগ ব্যবস্থার জন্য রাস্তা, এ ছাড়া পানির সমস্যা সমাধানে কাজ করা হবে। এখানে চা বাগানের সাথে একটু সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানে প্রয়োজনে সবাইকে নিয়ে বসে সেটিও সমাধান হবে। ২৩ মার্চ (সোমবার) কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের ঝিমাই পুঞ্জি আয়োজিত নবনির্বাচিত সাংসদ কে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু এ কথাগুলো বলেন।
ঝিমাই পুঞ্জির হেডম্যান রানা সুরং এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন এমপির সহধর্মিণী মিলি ইসলাম, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বুলবুল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান, ছাত্রদল নেতা সামাদ চৌধুরী প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক 





















