8:06 am, Sunday, 31 May 2026

আজ থেকে শুরু ডিপিএল দলবদল

ডেস্ক রিপোর্ট : দেশের শীর্ষ ঘরোয়া ক্রিকেট আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) সামনে রেখে দলবদলের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ শনিবার থেকে। মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে এ কার্যক্রম চলবে টানা দুই দিন।

প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাবগুলো খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ পাবে।
এবারের আসরের সূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহেই মাঠে গড়াতে পারে দেশের এই জনপ্রিয় লিস্ট এ টুর্নামেন্ট।
দলবদলে অংশ নিতে যাচ্ছে দেশের পরিচিত ক্লাবগুলো।

এর মধ্যে রয়েছে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লিওপার্ডস।
দীর্ঘদিন ধরে ঢাকা প্রিমিয়ার লিগ অনিশ্চয়তার মধ্যে ছিল।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের সঙ্গে মতবিরোধের জেরে দেশের কয়েকটি শীর্ষ ক্লাব লিগে অংশ নিতে অনাগ্রহ দেখায়, ফলে স্থবির হয়ে পড়ে প্রতিযোগিতাটি।
পরে সেই বোর্ড বিলুপ্ত হয়ে নতুন করে নেতৃত্ব আসে তামিম ইকবালের হাতে। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রিমিয়ার লিগ ঘিরে ইতিবাচক অগ্রগতি দেখা যায়।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার-অপরাধের ঝুঁকিতে শহর, ধ্বংসের পথে কিশোর-যুব সমাজ (পর্ব-১)

আজ থেকে শুরু ডিপিএল দলবদল

Update Time : 07:40:53 am, Saturday, 18 April 2026