ডেস্ক রিপোর্ট : কুলাউড়া উপজেলার রবিরবাজার থেকে এক ব্যবসায়ির মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
১৯ এপ্রিল রবিবার রাত ৮ টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারস্থ লামাবাজারে অবস্থিত কামাল মাষ্টারের মালিকানাধীন ‘কামাল মার্কেট’ এলাকায় ব্যবসায়ী পলাশ মালাকারের গোদাম ঘরের সম্মুখ থেকে উক্ত মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় রবিরবাজারের ব্যবসায়ী পলাশ মালাকার কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
জিডির দায়েরের বিষয়টি নিশ্চিত করে পলাশ মালাকার জানান, অজ্ঞাতনামা চোর আমার হিরো গ্লামার মোটরসাইকেলটি ১৯ এপ্রিল রাত ৮ দিকে গোদাম ঘরের সম্মুখ থেকে চুরি করে নিয়ে যায়। প্রতিদিন গোদাম ঘরের সম্মুখে মোটরসাইকেল রেখে লামা বাজারে ব্যবসা প্রতিষ্টান পরিচালনা করি। ঘটনার দিন রাত অনুমান ৮ ঘটিকা হইতে ৮.৩০ ঘটিকার মধ্যে উক্ত চুরির ঘটনা ঘটে বলে তিনি জানান। এসময় বিদ্যুৎ বিহীন ছিল রবিরবাজার এলাকায়।
থানায় দায়ের করা জিডিতে পলাশ মালাকার উল্লেখ করেন, কুলাউড়া থানাধীন পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারস্থ লামাবাজারে জনৈক কামাল মাষ্টারের মালিকানাধীন কামাল মিয়া নামীয় মার্কেটে আমার শুটকির দোকান রয়েছে। আমার চাচা ১নং সাক্ষী নিকিল মালাকার আমাদের সাথে পার্টনার হিসেবে একই দোকানে ব্যবসা করেন। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন ১৯ এপ্রিল রবিবার সন্ধ্যা অনুমান ৬ ঘটিকায় ঘটনাস্থল রবিরবাজারস্থ লামাবাজার জনৈক কামাল মাষ্টারের মালিকানাধীন ‘কামাল মার্কেটের’ সামনে খালি জায়গায় আমার ব্যবহৃত মোটর সাইকেল রাখিয়া দোকানে যাই ও দোকানের ভিতরে শুটকির ব্যবসা পরিচালনায় ব্যস্ত থাকি।
রাত ৮ টায় আমার চাচা ১নং সাক্ষী নিকিল মালাকার ঘটনাস্থল মার্কেটের সামনে আমার ব্যবহৃত HERO GLAMOUR মটর সাইকেলটি রয়েছে দেখিতে পান। অতঃপর রাত অনুমান ৮.৩০ ঘটিকায় চাচা নিকিল মালাকার আমার ব্যবহৃত উক্ত মোটর সাইকেলটি মার্কেটের সামনে যথাস্থানে দেখিতে না পাইয়া দোকানে আসিয়া বিষয়টি আমাকে জানান। তাৎক্ষণিক আমি দোকান হইতে বাহির হইয়া মার্কেটের সামনে ঘটনাস্থলে যাইয়া আমার হিরো গ্লামার যাহার রেজি নং সিলেট মেট্রো হ-১৩-২২৬১, ইঞ্জিন নং-0000000000000, চেসিস নং-PS1JAS09XKJK00254, ১২৫ সিসি ব্লাক রংয়ের মটর সাইকেল খানা যথাস্থানে পাই নাই। অজ্ঞাতনামা চোর বা চোরেরা আমার মটর সাইকেল খানা ঘটনাস্থল হইতে কৌশলে চুরি করে নিয়ে যায়।
উল্লেখ্য যে, উক্ত ঘটনার পরপর আমি আমার দোকানের ও মার্কেটের সিসি ফুটেজ সংগ্রহ করিয়া দেখিতে পাই যে, ঘটনার তারিখ ও সময়ে অজ্ঞাতনামা সাদা রংয়ের গেঞ্জি ও কালো রংয়ের প্যান্ট পরিহিত অজ্ঞাতনামা একজন লোক আমার ব্যবহৃত মোটর সাইকেলটি ঘটনাস্থল হইতে চুরি করিয়া নিয়া গেছে। পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়টি আমি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের ও মার্কেটের মালিককে জানাইয়া আইনের আশ্রয় নেই।
এবিষয়ে কুলাউড়া থানার এসআই আলিম জানান, চুরি ঘটনায় অভিযোগ পেয়ে তদন্ত করছি। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরকে সনাক্ত করণের কাজ চলমান রয়েছে।

নিজস্ব প্রতিবেদক 






















