6:45 am, Saturday, 18 April 2026

মেরিন সিটির বালু ভরাটে হাইকোর্টের নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট :: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মেরিন সিটির আড়াই হাজার বিঘা জমি ভরাটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে অবৈধভাবে বালু ভরাট বন্ধে বিবাবীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত।

জনস্বার্থে করা রিটের শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতের রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহিন এন রহমান।

তিনি বলেন, ‘রূপগঞ্জ থানায় পূর্বাচল এলাকায় মেরিন সিটি আড়াই হাজার বিঘা জমি বালু ভরাট করছে অবৈধভাবে। এটিকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে রিট করি। আদালত শুনানি নিয়ে রুল জারি করেছেন এবং বালু ভরাটের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন। নারায়ণগঞ্জের ডিসি, রূপগঞ্জ থানার ওসিসহ সংশ্লিষ্টদের বালু ভরাট বন্ধ করতে বলেছেন। আর জেলা প্রশাসককে বিষয়টি তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে।’

মাহিন আরও বলেন, ‘প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে বালু ভরাট করা হচ্ছে। হাজার হাজার মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে রিট করি।’

রূপগঞ্জ এলাকার বাসিন্দা এ কে এম তমিজ উদ্দিন রাজসহ ১২ জন স্থানীয় বাসিন্দা এ রিট করেন।

রিটে বিবাদী করা হয় ভূমি সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, কৃষি সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, রাজউক চেয়ারম্যান, নারায়ণগঞ্জের ডিসি, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সাব রেজিস্ট্রার, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, রূপগঞ্জ থানার ওসি ও মেরিন গ্রুপ অব কোম্পানিকে।

রিট সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে আবাসন প্রকল্পে কৃষকদের জমি রাতের আঁধারে বালু ফেলে ভরাট করে জবদরখলের প্রতিবাদ জানায় স্থানীয়রা।

অভিযোগে বলা হয়, দাউদপুর ইউনিয়নের বড় আমদিয়া, কালনি, জিন্দা, উলপ, টেকদাসেরদিয়া, হিরনাল মৌজা এলাকায় গড়ে উঠেছে মেরিন সিটি নামের আবাসন প্রকল্প। বড় আমদিয়া মৌজা এলাকায় মালিকদের সঙ্গে কোনো ধরনের কথা না বলে জমিতে বালু ফেলে ভরাট করে জবরদখল করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মেরিন সিটির বালু ভরাটে হাইকোর্টের নিষেধাজ্ঞা

Update Time : 11:41:31 am, Sunday, 28 August 2022