বিশ্বজিৎ কর : জুলাই বিপ্লবের চেতনা ও গণআকাঙ্ক্ষাকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও তৃণমূলমুখী করতে জুলাই রাজবন্দী অ্যালায়েন্স, মৌলভীবাজার জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিকে ঘিরে জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বুধবার (২০ মে) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মহিন পাটোয়ারি ও সদস্য সচিব মোরশেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই বিপ্লবের মহান চেতনা সমুন্নত রাখা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে জুলাই আকাঙ্ক্ষার প্রসার এবং সংগঠনের কার্যক্রম সুসংহত করার লক্ষ্যেই এ আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার শাহেদ আলী। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোয়াজ্জেম হোসেন মাতুককে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন রাকিব আহমেদ ও বেলাল আহমেদ। সদস্য সচিব হয়েছেন মতিন বকশ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে আশরাফুল আলম রাজাকে।
এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আনিছুজ্জামান বাবু, মামুন পারভেজ ও আব্দুল কাদির পলাশ। সাংগঠনিক সম্পাদক হিসেবে রাসেল আহমেদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আওয়াল আহমেদ ও হানান আহমেদকে মনোনীত করা হয়েছে।
কমিটিতে আরও যারা স্থান পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন মুখপাত্র শাকিল আহমেদ নিশান, সহ-মুখপাত্র আব্দুল্লাহ আল মাহবুব, দপ্তর সম্পাদক মো. বাবুল মিয়া, সহ-দপ্তর সম্পাদক লোকমান আহমেদ সাদি, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কালাম আজাদ, সহ-আইনবিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহিদ।
জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হিসেবে ফাহাদ আলম এবং সহ-সম্পাদক হিসেবে সোহেল আহমেদ তালুকদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন মো. আব্দুর মিয়া, এস এ চৌধুরী শাওন, অপু রায়হান, নাহিদা খানম, মেহেরবা আক্তার তমা ও কাজী মনজুর।
এছাড়াও সদস্য পদে রয়েছেন সৈয়দ জামাল হোসেন, শাহনাজ বেগম, হ্যাপি আক্তার পপি, শেখ আমিরুল্লাহ আলো, মো. ইমরান হোসেন, মাসুম আহমেদ চৌধুরী, শামসুর রহমান শান্ত, রাজিবুল ইসলাম, তানভীর আহমেদ রাফি, ইয়ামিন সাকিব, সালেহ আহমেদ সাফি, পাপিয়া মঈন তমা ও লিটন আহমেদ।
সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, নবগঠিত এ কমিটি আগামী তিন মাসের মধ্যে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার পাশাপাশি জুলাই বিপ্লবের চেতনা জনগণের মাঝে ছড়িয়ে দিতে কাজ করবে। একই সঙ্গে রাজবন্দীদের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক অধিকার রক্ষায়ও সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ নেতৃত্ব ও অভিজ্ঞ সংগঠকদের সমন্বয়ে গঠিত এ কমিটি মৌলভীবাজারে জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনতে সক্ষম হবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক 























