11:32 pm, Thursday, 5 November 2026

সিলেট টেস্টে তাসকিনের জোড়া আঘাত, শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ

ডেস্ক রিপোর্ট : সিলেট টেস্টের শুরুতেই দাপট দেখাচ্ছেন বাংলাদেশের পেসাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম সেশনেই ক্যারিবীয়দের ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে একাই দুটি উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ।

তাসকিন ও হাসান মাহমুদের পেস আক্রমণে শুরু থেকেই স্বস্তিতে থাকতে পারেনি সফরকারীরা। ইনিংসের শুরুতেই ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন।

দলীয় ১৩ রানের মাথায় ৯ রান করা এই ব্যাটারকে বোল্ড করেন তিনি। এরপর নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন জশুয়া ডা সিলভাকে।
১২ রান করা ডা সিলভাকে ইনিংসের ৮.৪ ওভারে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বাংলাদেশের এই পেসার।
প্রথম সেশনে তাসকিন ১৪ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। অন্যদিকে হাসান মাহমুদও কম যাননি। তিনিও একটি উইকেট শিকার করেছেন তিনি। তার শিকার কাভেম হজ, যিনি করেছেন মাত্র ১ রান।

২৭ রান তুলতেই ৩ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ এখন প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চ্যালেঞ্জে। অন্যদিকে পেসারদের এই দুর্দান্ত শুরু ধরে রেখে সফরকারীদের দ্রুত অলআউট করার লক্ষ্য বাংলাদেশের।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

সিলেট টেস্টে তাসকিনের জোড়া আঘাত, শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ

Update Time : 08:08:48 am, Thursday, 5 November 2026