6:02 am, Monday, 16 November 2026

সাভার-আশুলিয়া-গাজীপুরে অর্ধশতাধিক কারখানা বন্ধ

ডেস্ক রিপোর্ট : সাভার, আশুলিয়া ও গাজীপুরে এখনো অর্ধশতাধিক কারখানা বন্ধ রয়েছে। শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ করা হয়েছে।

গত ১১, ১২ ও ১৩ নভেম্বর এসব এলাকার যেসব কারখানা মালিকপক্ষ বন্ধ ঘোষণা করেছিল, সেগুলোর বেশির ভাগই এখনো বন্ধ রয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সাভার, আশুলিয়া ও গাজীপুরের শ্রমিক ও কারখানা মালিকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

৩০ হাজার টাকা নিম্নতম মজুরির দাবিতে প্রায় দুই সপ্তাহ ধরে শ্রমিকরা বিক্ষোভ করছেন। মজুরি বৃদ্ধির জন্য বোর্ড গঠন করা হলেও এসব এলাকায় শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা (কাজ নেই, বেতন নেই) অনুযায়ী ৫৫টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
বিজিএমইএ ও বিকেএমইএর পক্ষ থেকে জানানো হয়েছিল, শ্রমিকরা কাজে যোগ না দিলে ১৪৭টি কারখানা বন্ধ থাকতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, এমন পরিস্থিতিতে তৈরি পোশাকশিল্পে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো অর্ধশতাধিক কারখানা বন্ধ রয়েছে।
জানতে চাইলে সাভারে বন্ধ থাকা একটি কারখানার শ্রমিক রাফিজুল বাংলানিউজকে বলেন, বেতন বাড়ানোর জন্য বোর্ড কাজ করছে। আমরা এখন কাজ করতে চাই। ১৩(১) ধারায় কারখানা বন্ধ থাকলে আমরা বেতন পাব না। আমরা কাজে ফিরতে চাই। যারা কাজ করবে না, তারা না করুক কিন্তু আমরা কাজ করব।

সাভার ও আশুলিয়ায় বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে রয়েছে—ফ্যাশন ডট কম, এনভয় কমপ্লেক্স, তাহারাত কম্পোজিট, জিহান লিমিটেড, ম্যাগপাই কম্পোজিট, লুসাকা গ্রুপ, জিহান ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অরুণিমা গ্রুপ, লাইভ টেক্সটাইল প্রাইভেট লিমিটেড, কানিজ ফ্যাশন লিমিটেড, এম এম নিটওয়্যার, এএলএফ অ্যাপারেল, এআর জেন্স লিমিটেড, রেডিয়ান নিটওয়্যার লিমিটেড, মাহিম নিটওয়্যার, আইরিস ফ্যাশন, ন্যাচারাল ডেনিম, এস ২১ লিমিটেড ও কন্টিনেন্টাল লিমিটেড। এসব কারখানার ফটকে ১৩(১) ধারা অনুযায়ী বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, সফিপুর ও রতনপুর এলাকার করণীসহ সাতটি কারখানার ফটকে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানানো হয়েছে।

কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স হোল্ডিংয়ের পোশাকশ্রমিক তুহিন শেখ ও এরশাদ বলেন, আমরা প্রতিদিন কাজের জন্য কারখানায় আসি। কাজ না করলে আমরা বেতন পাব না। আমরা চাই কারখানায় কাজ হোক। বেতনের জন্য সবাই আন্দোলন করেছি। সরকার বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে, বোর্ড গঠন হয়েছে। আমরা এখন কাজ করতে চাই।

গাজীপুরের বাংলানিউজ প্রতিনিধি রাজিব সরকার জানান, কোনাবাড়ীসহ গাজীপুরের অন্যান্য শিল্প এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে আসেন। তবে কিছুক্ষণ পর আবার বেরিয়ে যান। তাদের মধ্যে কেউ রাস্তায় অবস্থান করেন, আবার কেউ বাসায় ফিরে যান। আজও এসব কারখানায় কাজ বন্ধ রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

সাভার-আশুলিয়া-গাজীপুরে অর্ধশতাধিক কারখানা বন্ধ

Update Time : 07:42:36 am, Sunday, 15 November 2026