6:02 am, Monday, 16 November 2026

সিলেটে গ্রামীন ব্যাংকে আগুন

ডেস্ক রিপোর্ট : গ্রামীন ব্যাংকে সিলেট আঞ্চলিক অফিসে নাশকতামূলক আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি না হলেও চরম আতঙ্ক বিরাজ করছে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের মধ্যে।

রবিবার (১৫ নভেম্বর) রাত পৌণে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ পৌঁছার আগেই ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীদের চেষ্টা আগুন নিয়ন্ত্রণ করা হয়।

গ্রামীন ব্যাংক সিলেট আঞ্চলিক শাখার ম্যানেজার মো. আবুল হোসেন নাশকতামূলক আগুনের বিষয়টি নিশ্চিত করে জানান, শাহজালাল উপশহরের এইচ বøকের ১নং রোডের ২৩২/১নং বাড়িতে অবস্থিত গ্রামীন ব্যাংকের আঞ্চলিক শাখা কার্যালয়ে রাত পৌণে ৩টার দিকে কে বা কারা পলিথিনের প্যাকেটে তরলজাতীয় জ্বালানী দিয়ে আগুন দেয়। প্রথমে উত্তর দিকে পরে পূর্ব দিকেও আগুন দেওয়া হয়। এরপর গ্যারেজে আঞ্চলিক ম্যানেজারের গাড়িটিতেও আগুন দেওয়া হয়েছে।

তিনি জানান, ব্যাংকের একজন পিওন বিষয়টি দেখতে পেয়ে সবাইকে জানালে ফায়ার সার্ভিস এবং শাহপরাণ থানায় সংবাদ দেওয়া হয়। তবে তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই ব্যাংকের কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় কয়েকজনের সহায়তায় আগুন নিভানো সম্ভব হয়েছে।সংবাদ মাধ্যম

এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি জানান, সঠিক তথ্য এখন বলা সম্ভব হচ্ছেনা। অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পুড়েছে। গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে লাখখানেক টাকার ক্ষতি হতে পারে বলে তার ধারনা।

তিনি জানান, এ ব্যাপারে তিনি নিজে বাদি হয়ে শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) দায়ের করেছেন।

বিষয়টি স্বীকার করেছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমদ। তিনি জানান, জিডি দায়ের হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি।

আগুন লাগার বিষয়টি ফায়ার সার্ভিস সিলেট বিভাগীয় অফিস থেকেও নিশ্চিত করা হয়েছে। তবে ক্ষয়-ক্ষতির বিষয়টি সম্পর্কে তারা কিছু জানাতে পারেন নি।

এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস সিলেট সদরের লিডার ক্ষিতিশ কুমার দাস জানান, তারা আবেদন করলে ফায়ার সার্ভিস ক্ষয়-ক্ষতি নির্ধারণের জন্য তদন্ত হতে পারে। এ বিষয়ে আামদের উর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন।

তিনি আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখেছি, তারা নিজেরাই আগুন নিয়ন্ত্রণ করেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

সিলেটে গ্রামীন ব্যাংকে আগুন

Update Time : 08:04:53 am, Sunday, 15 November 2026